এক্সপ্লোর

কেউ আমার পিছনে ঘুরছে জেনে পুজোয় সেজেগুজে বেরতাম: মধুমিতা

এই বছর এখনও পুজোর কেনাকাটা শুরুই হয়নি মধুমিতা সরকারের! আপাতত স্টাইল স্টেটমেন্টে তাঁর ভরসা মায়ের শাড়িই, ঠিক ছোটবেলার পুজোর মতই।

কলকাতা: পুজো বলতে সবার আগে মনে পড়ে ধুনোর গন্ধ, তারপর অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়ায় দেরি, মায়ের কাছে বকুনি, আর শেষমেশ কানে বাজতে থাকা, আসছে বছর আবার হবে। তবে এই বছর এখনও পুজোর কেনাকাটা শুরুই হয়নি মধুমিতা সরকারের! আপাতত স্টাইল স্টেটমেন্টে তাঁর ভরসা মায়ের শাড়িই, ঠিক ছোটবেলার পুজোর মতই।

ছোটবেলায় সাজগোজ করার জন্য অপেক্ষা করতে হত গোটা বছরটা! আর শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে যেত অঞ্জলি দিতে। মধুমিতা বলছেন, 'পুজোর বাকি দিনগুলো খুব একটা সমস্যা হত না। প্রত্যেক দিন আমরা সাজগোজ করতে দেরি করতাম আর মা আগে মণ্ডপে চলে যেতেন। আমাদের আসলে মনে হত, মাত্র এই তো চারটে দিন। সারা বছরের সাজগোজ এই দিনগুলোতেই সেজে নিতে হবে। তবে অষ্টমীতে অঞ্জলি দিতে যেতে প্রতিবার দেরি হয়ে যেত। সেই সঙ্গে মায়ের চিৎকার। কোনওমতে লাস্ট ব্যাচে অঞ্জলি দিতাম।'

মধুমিতা মানেই ফিটনেস ফ্রিক। সম্প্রতি পুজোর আগে শহরের বুকে 'ডেইলিজ'-এর একটি বিপণনী সংস্থার উদ্বোধনে এসেছিলেন তিনি। এখানে একই ছাদের তলায় মিলবে যাবতীয় প্রয়োজনীর জিনিস থেকে ওষুধপত্রও। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আবীর চট্টোপাধ্যায় ও মধুমিতা। অভিনেত্রী জানালেন, গোটা বিপণনীর মধ্যে তাঁর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে প্রোটিন বার ও হেলথ ড্রিক। পুজোর আগে জরুরি ফিটনেসের বার্তাও দিলেন অভিনেত্রী।

পুজো মানেই নস্ট্যালজিয়া আর প্রেম। পুজোয় প্রেম করার অভিজ্ঞতা রয়েছে কিশোরী মধুমিতার? হাসতে হাসতে অভিনেত্রী বলছেন, 'তখন ক্লাস সিক্স। পুজোয় বেরিয়েছি। হঠাৎ বন্ধুরা এসে বলল, একজনের নাকি আমায় পছন্দ হয়েছে। আমায় জন্য ঘুরঘুর করছে। ছেলেটি সম্ভবত ক্লাস টেনে পড়ত। স্কুলেই দেখেছিল আমায়। তারপর গোটা পুজো আমি খুব সেজেগুজে ঘুরেছি এটা ভেবে যে, আমার পিছনে ঘুরছে ওই ছেলেটা। এবং সত্যিই ঘুরেছিল। কিন্তু তখন অনেক ছোট, বাবা, মায়ের হাত ছাড়াতে পারিনি। তাই কথাও বলা হয়নি।'

আর এই বছরের পুজোর পরিকল্পনা? ঠোঁট উল্টে মধুমিতা বললেন, 'খুব দুঃখ। এখনও শপিং হয়নি। তবে মায়ের ৩টে শাড়ি জমে আছে। আরও ২টো শাড়ি কিনতে হবে নিজের জন্য। আর মায়ের জন্য ৫টা শাড়ি কিনতে হবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget