এক্সপ্লোর

মাদক যোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান, করা হচ্ছে মেডিক্যাল টেস্ট, খবর এনসিবি সূত্রে

মাদকযোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাকি অভিযুক্তদেরও।

মুম্বই: মাদকযোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাকি অভিযুক্তদেরও।

ইতিমধ্যেই মুম্বই রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক আটজনের নাম প্রকাশ করেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এএনআই সূত্রে খবর, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইস্মিত সিংহ, মাহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া নামে আটজনকে আটক করা হয়েছে। জানিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়ারখেড়ে।

শনিবার রাতে মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। বলিউডের নামী অভিনেতার ছেলে-সহ ৮ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক। এনসিবি সূত্রে খবর, অভিনেতা-পুত্র দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের। এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। তারকা-পুত্রের লেন্স বক্সের মধ্যে মাদক মেলে। প্রমোদ তরীর রেভ পার্টি থেকে দিল্লির দুই ব্যবসায়ীর মেয়েকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক আইনে রুজু হয়েছে মামলা।

এনসিবি-র এক কর্তা জানিয়েছেন যে, কিছুদিন আগেই তাঁদের কাছে খবর আসে মুম্বই থেকে গোয়া যাওয়ার ক্রুজে রেভ পার্টি হওয়ার। এরপরই সেখানে সাধারণ যাত্রী সেজে পৌঁছে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এনসিবির এক অফিসার জানিয়েছেন যে, পার্টিতে তাঁরা অনেককেই মাদক সেবন করতে দেখেন। প্যান্টের সেলাইয়ের মধ্যে, মহিলাদের হাত ব্যাগের হ্যান্ডলের মধ্যে, অন্তর্বাসের সেলাইয়ে মধ্যে এবং জামার কলারের সেলাইয়ের মধ্যে মাদক লুকিয়ে রাখা হয়েছে দেখেন তাঁরা। সমস্ত তথ্য সংগ্রহ এবং যাচাই করার পরই সেখানে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget