এক্সপ্লোর

Lokendra Singh Update: ভুলের মাশুল, হাঁটু থেকে গোটা পা বাদ অভিনেতার

অবহেলা করেছিলেন পায়ের কড়া। সেই ভুলের কঠিন পরিণাম। হাঁটু থেকে বাদ গেল গোটা পা।

মুম্বই: পায়ে শুধু একটা ছোট্ট কড়া। পাত্তা দেননি বিশেষ, আর তার থেকে যে এমন পরিণতি হবে তা বোধ হয় তিনি নিজেও ভাবতে পারেননি। আলোচনা হচ্ছে টেলি অভিনেতা লোকেন্দ্র সিংহকে নিয়ে। পায়ে ছোট কড়া হয়েছে দেখে অবজ্ঞা করেছিলেন। তাতেই অপূরণীয় ক্ষতি হয়ে গেল তাঁর। পঞ্চাশ বছরের ওই অভিনেতার হাঁটু থেকে বাদ পড়ল গোটা পা-টাই। 

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে টানা ৫ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। এরপর তাঁকে প্রাণে বাঁচানো যায়, কিন্তু পায়ের অর্ধেক অংশ বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা। অভিনেতা, জানিয়েছেন তাঁর পায়ে একটা কড়া হয়েছিল। কিন্তু সেটাকে বিশেষ পাত্তা না দিয়েই ফেলে রেখেছিলেন। তাতেই বিপত্তি। কড়া থেকে সংক্রমণ হয়ে সাংঘাতিক কাণ্ড। 'সংক্রমণ ছড়িয়ে পড়ে বোন ম্যারোতেও। যতদিনে বুঝতে পারি, ততদিনে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে,' বলেছেন অভিনেতা। এরপর সংক্রমণ ধীরে ধীরে দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। ডাক্তার সব দেখে জানান যে তাঁর 'গ্যাংগ্রিন' হয়ে গিয়েছে। এরপর যমে-মানুষে টানাটানি। অভিনেতার কথায়, 'জীবন ফিরে পেতে একটাই উপায় বাকি ছিল। আর তা হল পা বাদ দিয়ে দেওয়া।'

অভিনেতা আরও জানান, তাঁর জীবন নির্দিষ্ট সময়ে বা ছন্দে চলে না, ফলে বছর দশেক আগেই তিনি ডায়াবিটিসে আক্রান্ত হয়ে পড়েন। এরই ফলে সংক্রমণ থেকে হওয়া ঘা শুকোতেও বেশ সময় লাগছিল। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত পা-টাই বাদ দিতে হল। 

করোনা অতিমারীর আবহে অভিনেতার আর্থিক অবস্থাও বিশেষ ভাল নেই। লকডাউনের আগে ভালই কাজকর্ম চলছিল। কিন্তু এরপর করোনা আবহে তিনি সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)-এর উপরেই নির্ভর করে থাকেন। সেখান থেকেই সাহায্য পেয়েছেন অভিনেতা। যদিও তাঁর শরীরের এখন যা পরিস্থিতি, তাতে আর কাজে ফিরতে চাইলেও সম্ভব হবে কি না জানেন না তিনি।

একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন 'ইয়ে হ্যায় মহব্বতে', 'যোধা আকবর' ইত্যাদিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে লোকেন্দ্র সিংহকে। এছাড়াও অনুরাগ বসু পরিচালিত 'জগ্গা জাসুস' ও সঞ্জয়লীলা ভংশালীর 'মালাল' ছবিতেও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lopamudra Mitra: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget