এক্সপ্লোর

Ranbir Kapoor: সামনেই মেয়ে রাহার জন্মদিন, ৬ নভেম্বরের প্ল্যান জানালেন রণবীর কপূর

Raha First Birthday: ২০২২ সালের ৬ নভেম্বর, মেয়ের জন্ম দেন আলিয়া ভট্ট। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং সারেন রণবীর কপূর। সেখানেই মেয়ের প্রথম জন্মদিনের পরিকল্পনা ফাঁস করলেন অভিনেতা।

নয়াদিল্লি: মাত্র কিছুদিনের অপেক্ষা। তারকা দম্পতি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) সন্তান রাহার প্রথম জন্মদিন (Raha First Birthday) আসতে চলেছে। ৬ নভেম্বর, একে পা দেবে খুদে রাহা। মেয়ের প্রথম জন্মদিনের জন্য কী প্ল্যান তারকা জুটির? পরিকল্পনার কথা নিজেই জানালেন রণবীর কপূর। 

রাহার জন্মদিনের পরিকল্পনা জানালেন রণবীর

২০২২ সালের ৬ নভেম্বর, মেয়ের জন্ম দেন আলিয়া ভট্ট। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং সারেন রণবীর কপূর। সেখানেই মেয়ের প্রথম জন্মদিনের পরিকল্পনা ফাঁস করলেন অভিনেতা। চলতি বছর ৬ নভেম্বর প্রথম জন্মদিন রাহার। জানা গেল সেদিন ছোট করেই পালন করা হবে খুদের জন্মদিন। 

রণবীর বলেন, 'রাহার ১ বছর বয়স হয়ে যাবে এবং আমরা বাড়িতেই ওর জন্য ছোট একটা বার্থডে পার্টির আয়োজন করেছি শুধু পরিবার ও ভাইবোনেদের নিয়ে। আমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছি।'

রাহা-জেহর প্রথম আলাপ

এদিনের ফ্যান-মিটে রণবীর জানান যেদিন জাহাঙ্গিরের সঙ্গে রাহার প্রথম দেখা হয় সেদিনের কথাও। রণবীর বলেন, 'তৈমুর ও জেহর বাড়িতে রাহা একবারই গিয়েছে। ওরাও আমাদের বাড়িতে এসেছে। কিন্তু রাহা এতটাই ছোট যে ও কাউকে মনে রাখতে পারে না এখনও। ১১ মাস বয়স। খুব কষ্টে এখন হয়তো আমাকে মনে রাখতে পারে এবং বলতেই হবে আমি ওর সবচেয়ে প্রিয়, মাম্মার (আলিয়া) থেকেও বেশি, সেটা আমার কাছে খুব আনন্দের।' প্রসঙ্গত জেহ ও তৈমুর করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) দুই সন্তান। করিনা ও রণবীর তুতো ভাইবোন।

তৈমুরের সঙ্গে রণবীর নিজের প্রথম আলাপের কথা মনে করে বলেন, যখন ওকে প্রথম দেখেন তখন তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, 'কী মিষ্টি বাচ্চা'। এর আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন মেয়ে রাহার জন্য ইমেল লেখেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভট্ট। 

আরও পড়ুন: 'Ram Krishnaa' Exclusive: ২০০ পর্ব পার, একে অপরের উন্নতি দেখেছেন নন্দিনী-নীলাঙ্কুর, আড্ডায় ছোটপর্দার 'রাম কৃষ্ণা'

রণবীর ও আলিয়ার পাঁচ বছরের সম্পর্ক পরিণতি পায় ২০২২ সালের এপ্রিল মাসে। বিয়ে সারেন দুই তারকা। এর দুই মাস পর প্রেগনেন্সির কথা ঘোষণা করেন তাঁরা। এরপ গত নভেম্বরের ৬ তারিখ জন্ম নেয় রাহা। তবে পাপারাৎজিদের তাঁরা অনুরোধ করেছেন যে রাহার ছবি যেন না তোলা হয় বা কোথাও শেয়ার না করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget