এক্সপ্লোর

ঋদ্ধি-সুরঙ্গনা যখন প্রেম শুরু করল, আমি নিউজ চ্য়ানেলের মত আপডেট পেতাম: ঋতব্রত

বাস্তবের বন্ধুত্বকেই ফুটিয়ে তুলতে হবে পর্দায়! সেটাই ছিল প্রথম আকর্ষণ। আলাদা করে অভিনয় করার বোধহয় প্রয়োজনই হবে না। তারপর মৈনাক ভৌমিকের সঙ্গে কাজ.. রাজি হতে একটুও সময় নেননি ঋতব্রত মুখোপাধ্যায়।

কলকাতা: বাস্তবের বন্ধুত্বকেই ফুটিয়ে তুলতে হবে পর্দায়! সেটাই ছিল প্রথম আকর্ষণ। এ যেন প্রিয় বন্ধুর সঙ্গে স্কুলের ক্লাস চলাকালীন খুনসুটির আনন্দ। আলাদা করে অভিনয় করার বোধহয় প্রয়োজনই হবে না। তারপর মৈনাক ভৌমিকের সঙ্গে কাজ.. রাজি হতে একটুও সময় নেননি ঋতব্রত মুখোপাধ্যায়।

আগামী ৩ সেপ্টেম্বর 'হইচই'-তে মুক্তি পাচ্ছে নতুন ওয়েবসিরিজ 'বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস'। তিন বন্ধুর সম্পর্ক, প্রেম সব গল্পই বলা হবে কমেডির মোড়কে। মুখ্য চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, ইশা সাহা, মধুরিমা ঘোষ ও অদৃজা রায়। গোটা শ্যুটিংটাই হয়েছে কলকাতায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর পাল।

কেমন হল দুই প্রিয় বন্ধুর সঙ্গে প্রথমবার বড় কাজ করার অভিজ্ঞতা? ঋতব্রত বলছেন, 'আমার প্রথম আনন্দ হয়েছিল কাস্টিংটা শুনে। ঋদ্ধি আমি আর উজান বহুদিনের বন্ধু। একসঙ্গে ছোটখাটো কাজ করলেন বড় কাজ করার সুযোগ হয়নি এর আগে। তার ওপর মৈনাকদা থাকছে। আমি এর আগেও ওঁর সঙ্গে কাজ করেছি। দারুণ বোঝাপড়া। আর ইশাদি (ইশা সাহা) ছিল। সেটে প্রচণ্ড মজা করেছি। সারাদিন মৈনাকদা আমাদের সঙ্গে খুনসুটি করত। ঋদ্ধিকে বলত, আমাদের সঙ্গে রয়েছে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা.. আমায় বলত, বাংলা ছবির জগতের প্রতিভাবান উঠতি মুখ। আর উজানকে বলত বাংলা নাট্যজগতের অন্যতম শিল্পী। ইশাদি প্রত্যেকশা শট হয়ে যাওয়ার পর খুব টেনশান করত। মৈনাকদা সেটা নিয়ে খুব মজা করত। আর আমরা তিনজন যখনই একসঙ্গে বসতাম, কাজ নিয়ে প্রচুর কথা বলতাম, আলোচনা করতাম। পর্দায় যে মজাগুলো দেখানো হয়েছে, বাস্তবে সেগুলো আমাদের মধ্যেও চলে।'

সিরিজে কেবল বন্ধুত্ব নয়, রয়েছে প্রেমও। ব্যক্তিগত জীবনে কেমন করে বন্ধুত্ব আর প্রেম নিয়ে কী অভিজ্ঞতা ঋতব্রতর? হাসতে হাসতে অভিনেতা বললেন, 'আমি আর ঋদ্ধি ফোন করে আমাদের সমস্ত সমস্যা, সম্পর্ক সবকিছু ভাগ করে নিতাম। এখনও নিই। প্রথম প্রথম যখন ঋদ্ধি আর সুরঙ্গনা প্রেম করত, আমি নিউজ চ্যানেলের মত আপডেট পেতাম। কখন ওরা কথা বলছে, কোথায় ডেটে যাচ্ছে সবকিছু জানতাম। এই ছবির গল্পটাও ঠিক আমাদের জীবনেরই মত। কলেজের পর ৩ জন বন্ধু যে যার কাজে ব্য়স্ত। আর তার মধ্যেই ব্যক্তিগত সম্পর্ক আর বন্ধুত্বের বুনোটে জমে উঠবে বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডেসের গল্প।'

আর ঋতব্রতর প্রেম? হাসতে হাসতে অভিনেতার উত্তর, 'আমার প্রথম ক্রাশ এমা ওয়াটসন। এখনও ওর ছবিই আমার ফোনের ওয়ালপেপার। আর হ্যাঁ, 'কহানি'-তে কাজ করতে গিয়ে বিদ্যা বালনকে প্রথম সামনে থেকে দেখি। ভীষণ ভালো লেগেছিল ওনাকে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget