এক্সপ্লোর

Sonu Sood Brand Ambassador : পঞ্জাবে টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সোনু সুদ

কিছুদিন আগে সোনু সুদকে সম্মান জানিয়ে একটি বিমানের গায়ে তাঁর ছবির মস্ত প্রতিকৃতি ব্যবহার করে এক বিমান সংস্থা। সঙ্গে লেখা ছিল ‘A Salute To The Saviour Sonu Sood।‘

চণ্ডীগড় : রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে হিরো। গত লকডাউনে নিজের জাত চিনিয়ে দেশে হিরোর স্যালুট পাচ্ছেন তিনি। মিলছে আশীর্বাদ। খ্যাতির চূড়োয় থেকে সাধারণ মানুষকে ভুলে যাননি। পাশে থেকেছেন। পাশে থাকছেন। সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে গতবার যেভাবে সামনে এসে দাঁড়িয়েছিলেন, তা ভুলবে না কেউ। সেই সোনু সুদকে এবার অন্যভাবে সম্মান জানাল পঞ্জাব সরকার। সে রাজ্যের করোনা ভ্যাকসিন কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল তাঁকে। আজ থেকে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং একথা জানান। 

সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে ভ্যাকসিন নিতে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে সোনু সুদের থেকে উপযুক্ত আর কে। পঞ্জাবের মানুষের মধ্যে অনেক দ্বিধা আছে। সোনু সুদের জনপ্রিয়তা, প্যানডেমিকের সময় হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে তাঁর অদম্য প্রচেষ্টা, সেই দ্বিধা কাটাতে সাহায্য করবে।  

তিনি আরও বলেন, যখন মানুষ শুনবে পঞ্জাব 'দা পুত্তর' ভ্যাকসিনের উপকারিতা নিয়ে কথা বলছে, বলছে ভ্যাকসিন কতটা নিরাপদ এবং প্রয়োজনীয়, তারা তা বিশ্বাস করবে। কারণ মানুষ সোনুকে বিশ্বাস করে। 

আর যাঁর মাথায় এই সম্মান সেই সোনু সুদ বললেন তিনি সম্মানিত এই ধরনের কাজ তাঁর ওপর ন্যস্ত হওয়ায়। বলেন, মানুষের জীবন সুরক্ষিত রাখতে পঞ্জাব সরকারের এই সুবিশাল কর্মসূচিতে অংশ হতে পেরে তিনি ধন্য। 

 বৈঠকে সোনু সুদ তাঁর বই 'I am no Messiah'মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। বলেন, 'আমি বিশ্বাস করি আমি কোনও ত্রাতা নই। আমি একজন সাধারণ মানুষ যে ঈশ্বরের বড় একটা পরিকল্পনার নিজের অংশটুকু পালন করছে। কাজ করতে গিয়ে কোনওভাবে কাউকে যদি স্পর্শ করে যেতে পারি - আমি শুধু বলব, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। তিনি আমার কর্তব্যপালনে আমায় রাস্তা দেখাচ্ছেন।'

গত সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে ভ্যাকসিন নেন সোনু সুদ। দেশবাসীর কাছে আবেদন করেন, নিজেদের সুরক্ষিত রাখতে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া দরকার। ভ্যাকসিন সম্পর্কে মানসিক দোলাচল দূর করার আবেদনও তিনি জানান।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget