এক্সপ্লোর

Sonu Sood Arrest Warrant : জালিয়াতির মামলায় জড়ালো নাম ! সোনু সুদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Arrest Warrant Against Actor Sonu Sood : লুধিয়ানার আদালত মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার আধিকারিককে সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।   

 

মুম্বই :  বহু মানুষের কাছেই তিনি আলোর দিশারী। কোভিডের সময় থেকে তাঁচ পরিচয় মসীহা ! সেই সোনু সুদের বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি। অভিনেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাঞ্জাবের একটি আদালত।  

সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ

সূত্রের খবর,  লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না একটি আর্থিক জালিয়াতির মামলা করেন । এই মামলায় অভিযোগ সরাসরি সোনু সুদের বিরুদ্ধে নয়। অভিযোগ, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ওই আইনজীবীকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে বলেন। সেই জালিয়াতি-মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি হাজির হননি। তারপর সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। লুধিয়ানার ওই আদালত মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার আধিকারিককে সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।   

আদালতের নির্দেশে কী বলা হয়েছে

আদালতের নির্দেশে বলা হয়েছে,   H.NO 605/606 ক্যাসাব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের বাসিন্দা, সোনু সুদকে আদালত সমন করেছিল। কিন্তু তিনি উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন বা তিনি  হাজেরা এড়িয়ে গিয়েছেন। সেজন্য সোনু সুদকে গ্রেফতার করে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতের আদেশে উল্লেখ, এই সোনুকে ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করতে হবে ও  আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে তার কারণও আদালতকে জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি।  

সোনুর  প্রতিক্রিয়ার অপেক্ষা 

সোনু সুদ গ্রেফতার হতে পারেন, এই খবরে মন ভেঙেছে একাধিক অনুরাগীর। কারণ, কোভিড কাল থেকে সোনু সুদ মানেই গরিবের মসিহা। সে সময় একাধিক পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো থেকে বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসার ব্যবস্থা করা, সব ভাল কাজেই প্রথম সারিতে ছিলেন সোনু। পরবর্তীতেও একাধিক জনকল্যাণমূলক কাজে তাঁকে এগিয়ে আসতে দেখা যায়। সম্প্রতি   সোনু সুদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেন । রাজ্যের স্বাস্থ্যসেবার পরিকাঠামো আরও শক্ত করতে  চারটি অ্যাম্বুল্যান্স  তুলে দেন। অভিনেতার 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'ক্রমাগত জনসেবামূলক কাজ করার জন্য সাধুবাদ এসেছে। কিন্তু সেই সোনুর নাম এবার আর্থিক জালিয়াতি মামলায় জড়াতে মন খারাপ অনুরাগীদের। এই পরিস্থিতে অভিনেতা কী বার্তা দেন, সেটাই দেখার।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget