এক্সপ্লোর

‘কঙ্গনা আমার দৃশ্যের ৮০ শতাংশই ছেঁটে ফেলেছিল’, ‘মণিকর্নিকা’ সিনেমা ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গে দাবি সোনু সুদের

বলিউডের কুইন নায়িকা কঙ্গনা রানাউত মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। সুশান্ত সিংহ রাজপুতের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্ক উস্কে দেন তিনি।সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর সংঘাতও চরম পর্যায়ে পৌঁছেছে। গত বছরই মুক্তি পেয়েছিল কঙ্গনার সিনেমা ‘মণিকর্নিকা’। এই সিনেমায় অভিনয়ের কথা ছিল সোনু সুদের

মুম্বই: বলিউডের কুইন নায়িকা কঙ্গনা রানাউত মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। সুশান্ত সিংহ রাজপুতের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্ক উস্কে দেন তিনি।সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর সংঘাতও চরম পর্যায়ে পৌঁছেছে। গত বছরই মুক্তি পেয়েছিল কঙ্গনার সিনেমা ‘মণিকর্নিকা’। এই সিনেমায় অভিনয়ের কথা ছিল সোনু সুদের। শ্যুটিংও শুরু করে দিয়েছিলেন। কিন্তু মাঝপথেই সিনেমা ছাড়তে হয় তাঁকে। এবার এর কারণ নিয়ে মুখ খুললেন সোনু। তিনি বলেছেন, কঙ্গনা সিনেমায় তাঁর ৮০ শতাংশ দৃশ্যই ছেঁটে ফেলেছিলেন। উল্লেখ্য, কঙ্গনার মতোই তাঁর মণিকর্নিকা সিনেমা ঘিরেও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। প্রথমেই পরিচালক কৃষ মাঝপথে সরে যান। এরপর কঙ্গনা সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নেন। এরপর সোনুও মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান। এখন এই সিনেমা সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কঙ্গনাকে আঘাত দিতে চাই না। ও বেশ কিছু দিন আমার ভালো বন্ধু ছিল। কিন্তু আমি যদি ওই সিনেমার ব্যাপারে কথা বলি, তাহলে আমরা বেশ কিছু অংশ শ্যুটিং করে ফেলেছিলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে আর শ্যুটিং করতে হবে কিনা। এর জবাবে পরিচালক বলেন, তিনি আর এই সিনেমার অংশ নন। এমনই মেল পেয়েছেন তিনি। এ ব্যাপারে কঙ্গনাকে জিজ্ঞাসা করলে বলে, এখন ও এই সিনেমার পরিচালনা করবে। কঙ্গনা আমার সহায়তাও চেয়েছিল।আমি বলেছিলাম, সাহায্য অবশ্যই করব। কিন্তু পরিচালককে ফিরিয়ে আনতে হবে। কারণ, এই সিনেমা নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু কঙ্গনা আমার কথা মানেনি’। এছাড়াও সোনু বলেছেন, ‘যখন আমি সিনেমার দৃশ্য দেখলাম, তখন জানতে পারলাম যে, আমি যে দৃশ্যে অভিনয় করেছিলেন, তা সিনেমায় নেই। আমার ৮০ শতাংশ দৃশ্যই কেটে দেওয়া হয়েছিল। এরপর আমি আবার কঙ্গনার সঙ্গে কথা বলি। তখন ও জানায় যে, ও ভিন্নভাবে শ্যুটিং করতে চায়। আমি বলি, আমি এতে স্বচ্ছন্দ নই। কারণ, আমি প্রথম কাহিনী ও পরিচালকের জন্য সিনেমায় কাজ করতে সম্মত হয়েছিলাম। এখন এই প্রোজেক্টে কাজ করতে চাই না’। সোনু বলেছেন, ওই সিনেমার জন্য তিনি চার মাস সময় দিয়েছিলেন। তাই ছবি ছেড়ে বেরিয়ে আসতে খুবই দুঃখ পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget