এক্সপ্লোর

Sonu Sood with Fan: আদর্শ সোনু সুদ, ৭০০ কিমি পথ পায়ে হেঁটে দেখা করতে এলেন যুবক

আদর্শ সোনু সুদ। হায়দরাবাদ থেকে মুম্বই পর্যন্ত হেঁটে সোনু সুদের সঙ্গে দেখা করতে এলেন পড়ুয়া। ৭০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে করোনা কালের মসিহার সঙ্গে দেখা করতে এলেন ভেঙ্কটেশ নামে এক ছাত্র। হায়দরাবাদ-মুম্বই হাইওয়ে ধরে হাঁটতে থাকেন ওই তরুণ। হাতের পোস্টারে লেখা,' সোনু সুদ, দ্য রিয়েল হিরো।'

মুম্বই: আদর্শ সোনু সুদ। হায়দরাবাদ থেকে মুম্বই পর্যন্ত হেঁটে সোনু সুদের সঙ্গে দেখা করতে এলেন পড়ুয়া। ৭০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে করোনা কালের মসিহার সঙ্গে দেখা করতে এলেন ভেঙ্কটেশ নামে এক ছাত্র। হায়দরাবাদ-মুম্বই হাইওয়ে ধরে হাঁটতে থাকেন ওই যুবক। হাতের পোস্টারে লেখা,' সোনু সুদ, দ্য রিয়েল হিরো।'

বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল।
 
সম্প্রতি সোনু সুদকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবি ছাপা হয়েছিল গোটা একটা বিমান জুড়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লিখেছিলেন, ‘ মোগা থেকে ‘অসংরক্ষিত টিকিটে মুম্বই আসার দিনগুলো খুব মনে পড়ছে। এত ভালোবাসার ধন্য ধন্যবাদ। আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে।‘
 
ভেঙ্কটেশ নামে ওই ছাত্রের কথা ফেসবুক থেকে জানতে পারেন সোনু। তাঁর হাঁটার ভিডিও ট্যুইট করে সোনু লিখেছিলেন, 'আমি জানি তোমরা সবাই আমায় ভালোবাসো। কিন্তু নিজের জীবন বিপদে ফেলো না।' আস মুম্বই পৌঁছে সোনুর সঙ্গে দেখা করেন সেই তরুণ। তাঁর সঙ্গে ছবিও তোলেন সোনু। সেই ছবি নিজে ট্যুইট করে সোনু লিখেছেন, 'ভেঙ্কটেশ নামের এই ছেলেটি খালি পায়ে হায়দরাবাদ থেকে মুম্বই হেঁটে এসেছে কেবল আমার সঙ্গে দেখা করবে বলে। নিজের জন্য কোনও যানবাহন জোগাড় করার চেষ্টাও করেনি। ওর প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমি কখনোই কাউকে এই ধরনের কাজ করতে উৎসাহিত করব না।'
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget