এক্সপ্লোর

আরও সঙ্কটজনক সৌমিত্র, রাখা হল ইনভেসিভ ভেন্টিলেশনে, বেড়েছে মস্তিষ্কের অসাড়তা

ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়। স্বাভাবিক কাজ করছে না কিডনি। রাখা হল ৪০শতাংশ অক্সিজেন সাপোর্টে। ফুসফুসে নতুন সংক্রমণের আশঙ্কা। নিয়ন্ত্রণে অন্ত্রের রক্তক্ষরণ।

কলকাতা: আরও সঙ্কটজনক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে রাখা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, ঠিকঠাক কাজ করছে না কিডনি। স্নায়ুর সাড়া দেওয়ার ক্ষমতা ক্রমশ কমছে। রাতে অবস্থার কোনও উন্নতি হয়নি। ইতিবাচক দিক বলতে ভেন্টিলেশনে দেওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, এক্ষেত্রে তা হয়নি বলে জানিয়েছেন চিকিত্সকরা। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, বেড়েছে মস্তিষ্কের অসাড়তা। ফুসফুসেও নতুন করে সংক্রমণের আশঙ্কা চিকিৎসকদের। শ্বাসপ্রশ্বাস যাতে স্বাভাবিক থাকে তাই, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন পদ্ধতির সাহায্য নেন চিকিত্‍সকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিষ্কের যে অংশ ফুসফুসের কাজ নিয়ন্ত্রণ করে, সেই অংশ ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে সৌমিত্রবাবুর দমবদ্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে অন্যান্য সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন পদ্ধতি নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর ইউরিয়ার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি। তাই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে, কিছুটা নিয়ন্ত্রণে প্লেটলেট কমার হার, ও অন্ত্রের রক্তক্ষরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget