এক্সপ্লোর

ঋতুপর্ণ বলেছিলেন, ঐশ্বর্যার থেকে তাঁর অভিনয় ক্ষমতা বেশি, ইউটিউব লাইভে দাবি শ্রীলেখার

'আমার মুনমুন সেন, অপর্ণা সেনের মতো মা নেই...সন্তু মুখোপাধ্যায়ের মতো বাবা নেই, তাহলে হয়ত স্ট্রাগলটা কম হত।' দাবি শ্রীলেখার।

কলকাতা: 'একবার ঋতুকে বলেছিলাম...হাঁ মুখটা ছোট করো...সব খাবো, সব খাবো করো না', এক ঘণ্টার টান টান ভিডিও। একের পর এক বোমা ফাটিয়ে চললেন শ্রীলেখা মিত্র। কখনও তাঁর টার্গেট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কখনও ঋতুপর্ণা, কখনও ধানুকা, কখনও আবার অন্য কোনও পরিচালক। আপাতত শ্রীলেখার এই ভিডিও ঘিরে উত্তাল টলিউড। কখনও কারও নাম করে, কখনও নাম না করে একের পর এক টলিউড ব্যক্তিত্বকে কামানের সামনে দাঁড় করালেন শ্রীলেখা। বারবার তিনি বুঝিয়ে দিলেন, শুধু বলিউড নয়, টলিগঞ্জেও স্বজনপোষণের ইতিহাস পুরনো। কয়েকটি লবির অঙ্গুলি হেলনেই চলে টলিউড। শ্রীলেখার আক্রমণের মুখ ভেঙ্কটেশ ফিল্মও। বললেন, এঁরাই ছোট ব্যানারের ছবি ভাল হলেও চলতে দেন না। জোর করে ছবির সময় পরিবর্তন করে দেওয়া হয় বা শো বন্ধ করে দেওয়া হয়। কেরিয়ারের শুরু থেকে নানা ঘটনার কথা শ্রীলেখা দাবি করেন, টলিউডে নেপোটিজম ছিল, আছে, থাকবে। মনোপলি ছিল, আছে, থাকবে।

শ্রীলেখার দাবি, তাঁর কোনও গডফাদার নেই, কোনওদিন কোনও পরিচালক প্রযোজকের সঙ্গেও সম্পর্ক করেননি। তাই ছবির কাজ থেকে বারবার বঞ্চিত হয়েছেন, শেষ মুহূর্তে জেনেছেন ছবিতে তিনি নেই। ঋতুকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ঋতুপর্ণা যে কোনও বয়সের পুরুষের সঙ্গে যেভাবে কথা বলতে পারেন, সেভাবে তিনি পারেননি। তাই তেমন কোনও ক্রাশ কোর্স হলে টলিউডে নবাগতারা উপকৃত হবেন। 'আমার মুনমুন সেন, অপর্ণা সেনের মতো মা নেই...সন্তু মুখোপাধ্যায়ের মতো বাবা নেই, তাহলে হয়ত স্ট্রাগলটা কম হত।' দাবি শ্রীলেখার। একবার বিদেশের মাটিতে গিয়ে ঋতুপর্ণ ঘোষ তাঁকে বলেন, ঐশ্বর্যার থেকে তিনি ভাল অভিনয় করেন, কিন্তু অ্যাশের বক্সঅফিস তো অনেক বেশি, তাই তাঁকেই নিতে হল। কৌশিক গঙ্গোপাধ্যায় নাকি বলেছিলেন, “ চূর্ণীকে তো অন্য পরিচালকরা কাজে ডাকে না, তাই ওঁর ছবিতে তো চূর্ণী গঙ্গোপাধ্যায়কে নিতেই হবে। ’’ স্বস্তিকা সৃজিতের সম্পর্কের প্রসঙ্গ তুলেও তিনি বলেন, দুজনের সম্পর্ক ছিল বলেই হয়ত শ্রীলেখা তাঁর ছবিতে কাজ পাননি। শেষমেষ শ্রীলেখার প্রশ্ন, তাঁকেও কি তাহলে আত্মহত্যা করেই প্রমাণ করতে হত, তিনিও বঞ্চনার শিকার হয়েছেন?

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget