এক্সপ্লোর

Taapsee Pannu Wedding: জল্পনায় সিলমোহর! দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াসের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু, বিয়ে সারলেন তাপসী

Taapsee Pannu: প্রায় এক দশকের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তাপসী পন্নু ও ম্যাথিয়াস বো। গত ২৩ মার্চ বিয়ে সারলেন অভিনেত্রী ও শাটলার।

নয়াদিল্লি: আভাস মিলেছিল আগেই। আজ জল্পনায় পড়ল সিলমোহর। দীর্ঘদিনের প্রেমিক ও ব্যাডমিন্টন খেলোয়াড়, কোচ ম্যাথিয়াস বোয়ের (Mathias Boe) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু (Taapsee Pannu)। ২৩ মার্চ উদয়পুরে চুপিসাড়ে বিয়ে সারলেন তাঁরা। অবশ্যই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল অত্যন্ত কাছের বন্ধুরা ও পরিবারের লোকজন। বলিউডের হাতে গোনা কয়েকজনও ছিলেন আমন্ত্রিতের তালিকায়। (Taapsee Pannu Wedding)

বিয়ে সারলেন তাপসী-ম্যাথিয়াস

বসন্ত উৎসবের দিন তাপসী পন্নুর অনুরাগীদের জন্য মিলল সুখবর। ২৩ মার্চ উদয়পুরে জীবনের নয়া ইনিংস শুরু করলেন তিনি। বলিউড থেকে অভিনেত্রীর বিয়েতে হাজির ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ও কণিকা ঢিলোঁ। ছিলেন তাপসীর 'থপ্পড়' সহ অভিনেতা পাভেল গুলাটিও। অভিনেতা একটি ছবি পোস্ট করেন যেখানে কমেডিয়ান ও অভিনেতা অভিলাশ থাপিয়ালকেও দেখা যায়। সূত্রের খবর, খুব শীঘ্রই মুম্বইয়ে বন্ধুবান্ধব ও সহকর্মীদের জন্য একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন তাপসী। এখনও তারিখ যদিও তিনি ঘোষণা করেননি। 

বিয়েবাড়ির অন্দর থেকে একটি সেলফি পোস্ট করে পাভেল লেখেন, 'ট্যুইঙ্কল ট্যুইঙ্কল লিটল স্টার, উই হ্যাভ নো আইডিয়া হয়্যার উই আর!' অর্থাৎ তিনিও খোলসা করে লেখননি যে বিয়ের আসরে রয়েছেন বলে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavail Gulati (@pavailgulati)

ম্যাথিয়াস বো ও তাপসী পন্নু প্রায় ১০ বছর ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। এতদিনের সম্পর্ককে যদিও খুব সন্তর্পণে ব্যক্তিগতই রেখেছেন অভিনেত্রী। কখনওই তাঁকে প্রকাশ্যে তাঁর প্রেম জীবন বা সম্পর্ক নিয়ে কিছু বলতে শোনা যায়নি। তবে তাঁদের একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে। বিয়ের ছবি বা ঘোষণা, এখনও কিছুই করেননি তাঁরা। 

কয়েক সপ্তাহ আগে, শোনা গিয়েছিল, তাপসী ও ম্যাথিয়াস শিখ ও খ্রিষ্টান ফিউশন বিয়ে সারবেন। ২০ মার্চ থেকে প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হয়, এবং বিয়ে হয় ২৩ মার্চ। লেখিকা কণিকা ঢিলোঁ একাধিক ছবিতে তাপসী পন্নুর সঙ্গে কাজ করেছেন। তাঁকে দেখা গেল, স্বামী হিমাংশু শর্মার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। পিচ রঙা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। বিয়েবাড়ি থেকে তোলা ছবি বলেই মনে করা হচ্ছে সেগুলি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'মেরি ইয়ার কি শাদি'। 'হসিন দিলরুবা', 'মনমর্জিয়াঁ', 'ডাঙ্কি' ও 'ফির আই হসিন দিলরুবা' ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanika Dhillon (@kanika.d)

আরও পড়ুন: Aishwarya Rai on Holi: রঙের উৎসবে মিটল অভিমান? বচ্চন পরিবারের সঙ্গে হোলিতে সামিল ঐশ্বর্য্যও

তাপসী পন্নু ও ম্যাথিয়াস বোয়ের প্রথম আলাপ হয় ২০১৩ সালে, 'ইন্ডিয়ান ব্যাডমিন্টল লিগ'-এর উদ্বোধনে। কাজের ক্ষেত্রে তাপসীর হাতে এখন, 'ফির আই হসিন দিলরুবা', 'ও লড়কি হ্যায় খান' ও 'খেল খেল মে' রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget