এক্সপ্লোর

Actress Death: 'প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট পল্লবী-সাগ্নিকের', অভিনেত্রীর মৃত্যুতে নয়া তথ্য

Pallavi Dey Death: জানা যাচ্ছে সম্প্রতি আর্থিক সমস্যায় ভুগছিলেন পল্লবী। সেই সঙ্গে সাগ্নিকের সঙ্গে অশান্তিও চরমে উঠত অভিনেত্রীর। সাগ্নিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়েরের ভাবনা পরিবারের। 

কলকাতা: ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু ঘিরে ধোঁয়াশার মধ্যেই একাধিক চাঞ্চল্যকর দাবি করল অভিনেত্রীর পরিবার (Family)। গতকাল ফ্ল্যাটের মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পল্লবী দে-র। কীভাবে মৃত্যু, আত্মহত্যা না অন্য কোনও কারণ, একাধিক প্রশ্ন।

অভিনেত্রীর পরিবারের চাঞ্চল্যকর দাবি

অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্যকর দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, 'কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক। রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী।' তাঁদের আরও দাবি, বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক। অভিযোগ, তারপরই পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন তিনি। 

‘প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। সাগ্নিক ও তাঁর বাবার নামে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয় নিউটাউনে। দামি গাড়িও কেনেন সাগ্নিক। ফ্ল্যাট ও গাড়ি কেনায় বড় অঙ্কের টাকা দিয়েছিলেন পল্লবী।’ অভিযোগ পল্লবী দে-র পরিবারের।

জানা যাচ্ছে সম্প্রতি আর্থিক সমস্যায় ভুগছিলেন পল্লবী। সেই সঙ্গে সাগ্নিকের সঙ্গে অশান্তিও চরমে উঠত অভিনেত্রীর। এই সমস্ত বিস্ফোরক দাবির সঙ্গেই সাগ্নিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়েরের ভাবনা পরিবারের। 

আরও পড়ুন: IMDb Rating: তালিকার শীর্ষে 'অপরাজিত'! পিছনে ফেলল জনপ্রিয় 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও

পল্লবী-সাগ্নিকের ঝগড়া

অভিনেত্রীর মাসির কথায়, 'সব সম্পর্কের মতোই ওদেরও ঝগড়া হত। ওদের বাড়িতে যিনি পরিচারিকার কাজ করতেন তিনিই এসে বলতেন যে ওদের খুব ঝগড়া হয়। সম্প্রতি শুনতাম যে সাগ্নিকের অফিসের সহকর্মীরা বাড়িতে আসত। সেই নিয়েও ওদের ঝগড়া হত। ফ্ল্যাটের নিচের লোকজনও বাড়িতে এত পুরুষ আসা নিয়ে আপত্তি তুলেছিল।' একইসঙ্গে তাঁর দাবি, 'ও আত্মহত্যা করতে পারে না। ওকে প্ল্যান করে কেউ মেরে ফেলেছে।'

পল্লবীর অপর আত্মীয়ের কথায়, 'আমাদের ধারণা ওকে মেরে ফেলা হয়েছে। এবং যদি এটা আত্মহত্যাও হয় তাহলেও প্ররোচনা দেওয়া হয়েছে ওকে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget