এক্সপ্লোর

Hamsa Nandini Update: স্তন ক্যানসারের কাছে হেরে যাওয়া নয়, হারিয়ে দেওয়ার অদম্য বার্তা অভিনেত্রীর

Hamsa Nandini Update: হংস নন্দিনী সম্প্রতি জানান তাঁর গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা ধরা পড়েছে। অর্থাৎ তিনি 'স্তন ক্যান্সার' আক্রান্ত। অভিনেত্রী কিছুদিন আগে তাঁর বুকের কাছে একটি লাম্প মতো অনুভব করেন।

নয়াদিল্লি: তেলুগু অভিনেত্রী হংস নন্দিনী (Telugu actress Hamsa Nandini) সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান তাঁর অসুস্থতার কথা। অভিনেত্রী জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত (breast cancer) ও তাঁর কেমোথেরাপি (chemotherapy) চলছে।

হংস নন্দিনী সম্প্রতি জানিয়েছেন তাঁর গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা ধরা পড়েছে। অর্থাৎ তিনি 'স্তন ক্যানসার'-এ আক্রান্ত। অভিনেত্রী কিছুদিন আগে তাঁর বুকের কাছে একটি লাম্প মতো অনুভব করেন। এরপর চিকিৎসা করানোয় ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারও হয়েছে তাঁর।

তাঁর লাম্পটি সরানো হয়েছে ইতিমধ্যেই। অঙ্কোলজিস্টদের মতে এটি খুব বেশি ছড়িয়ে পড়েনি। প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয় করা গিয়েছে। 

আরও পড়ুন: Disha Patani in Yodha: সাহায্য ছাড়াই স্টান্ট করছেন দিশা পটানি, আসছে 'যোদ্ধা'

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট লেখেন অভিনেত্রী। তিনি নিজের অস্ত্রোপচারের পর একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'জীবন আমার দিকে যাই নিক্ষেপ করুক না কেন, তা যতই অন্যায় মনে হোক না কেন, আমি মাথা নোয়াবো না। আমি ভয়, হতাশা এবং নেতিবাচকতা দ্বারা শাসিত হতে চাই না। আমি হাল ছাড়তে নারাজ। সাহস ও ভালবাসার সঙ্গে, আমি এগিয়ে চলব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hamsa Nandini (@ihamsanandini)

অভিনেত্রীকে পরবর্তী তিন বছরের জন্য ১৬ টি কেমোথেরাপি এবং রেডিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। এখনও পর্যন্ত তিনি নয়টি কেমোথেরাপির মধ্য দিয়ে গেছেন, জানিয়েছেন পোস্টে।

ব্রাকা (BRCA) নামক জেনেটিক পরীক্ষা করানোর পর তিনি জানতে পেরেছেন তাঁর এই রোগ বংশগত। অর্থাৎ এই রোগটি কাটিয়ে উঠলেও, তাঁর স্তন ক্যানসারের পুনরায় বিকাশের সম্ভাবনা ৭০ শতাংশ এবং তাঁর ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ। তিনি পোস্টে নিজের মায়ের মৃত্যুর কথাও মনে করেন। তাঁর মা-ও ক্য়ান্সারেই মারা যান।

অভিনেত্রী এমন মানুষদের শিক্ষিত করতে এবং অনুপ্রেরণা দিতে চান যাঁরা একই রকম পরিস্থিতির সম্মুখীন হন। ক্যানসার আক্রান্ত সকলের জন্য তাঁর পোস্ট অনুপ্রেরণা মূলক। জনপ্রিয় তেলুগু ছবি 'অথরিন্তকি ধরেদি' ও 'সোগ্গাদে চিন্নি নয়না'-এ তাঁকে অভিনয় করতে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget