এক্সপ্লোর

Raj Kundra Arrest Update: 'বলিউডের অন্ধকার দিক ছবিতে তুলে ধরব', রাজ কুন্দ্রা গ্রেফতারিতে সরব কঙ্গনা

রাজ কুন্দ্রা গ্রেফতারির প্রসঙ্গে একবার মুখ খুললেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, বলিউডের অনেক অজানা তথ্যকেও নিজের ছবির মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাউত।

মুম্বই: রাজ কুন্দ্রা গ্রেফতারির প্রসঙ্গে একবার মুখ খুললেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, বলিউডের অনেক অজানা তথ্যকেও নিজের ছবির মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাউত।

দিনভর শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে তোলপাড় চলেছে বলিউডে। অনেকেই নিজের মতামত সামনে রেখেছেন। নিজের মত জনগণের কাছে তুলে ধরতে ইনস্টাগ্রাম স্টোরিকে বেছে নিলেন কঙ্গনা রানাউত। আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, 'এই জন্যই আমি বলি, সিনেমা ইন্ডাস্ট্রি একটা চকচকে জিনিস। তবে সেই সমস্ত চকচকে জিনিস সোনা হতে পারে না। আমার আগামী কাজ 'টিকু ওয়েডস শেরু'-তে আমি বলিউডের এমনই অনেক অন্ধকার দিকের কথা তুলে ধরতে চলেছি। আমাদের একটা স্বচ্ছ ভাবমূর্তির সিস্টেম দরকার আর অবশ্যই, সাংস্কৃতিক পরিবেশ'। প্রসঙ্গত, 'টিকু ওয়েডস শেরু'-র হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজনায় নামছেন কঙ্গনা। তাঁর এই ছবিতে দেখা যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকিকে।

অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।

মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!
রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!
Mimi Chakraborty: 'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!
'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর! কঙ্গনা রানাউত বিবাহিত? ছবি ফাঁস হতেই...
গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর! কঙ্গনা রানাউত বিবাহিত? ছবি ফাঁস হতেই...
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget