এক্সপ্লোর

হতে পারে সম্পত্তি বাজেয়াপ্ত, ড্রাগ মামলায় ফেরার ঘোষিত অভিনেত্রী মমতা কুলকার্নি

মুম্বই: ২০০০ কোটি টাকার ড্রাগ মামলায় অভিনেত্রী মমতা কুলকার্নিকে ফেরার ঘোষণা করল আদালত। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও কোনও সাড়াশব্দ করেননি মমতা। এরপর থানে ক্রাইম ব্রাঞ্চ তাঁকে ফেরার ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, আদালতের সামনে হাজির হতে আরও ৩০ দিন সময় দেওয়া হয়েছে মমতাকে। এরপরেও তিনি হাজির না হলে তাঁর সম্পত্তি ক্রোক করা হতে পারে, জারি হতে পারে রেড কর্নার নোটিশ। ৯০-এর দশকে বলিউডের নামী তারকা ছিলেন মমতা কুলকার্নি। কিন্তু ২০০০ সালে আচমকা বলিউড ছেড়ে বেপাত্তা হয়ে যান তিনি। ১২ বছর পর তাঁর একটি ছবি সামনে আসে। তখন তিনি মাফিয়া ডন ভিকি গোস্বামীর ঘরণী। এই ভিকির আসল নাম বিজয়গিরি গোস্বামী, সে গুজরাত পুলিশের এক সময়ের ডিএসপি আনন্দগিরি গোস্বামীর ছেলে। দ্রুত পয়সা কামাতে দুর্নীতির পথ বেছে নেয় ভিকি। প্রথমে বেআইনি মদ, তারপর ড্রাগের কারবার। গুজরাত ছেড়ে সে চলে আসে মুম্বই। আলাপ হয় ড্রাগের নেশায় চুর বেশ কয়েকজন বলি স্টারের সঙ্গে। মমতার কেরিয়ার তখন পশ্চিমে ঢলছে, ফ্লপ হয়েছে চায়নাগেট। তখনই তাঁর সঙ্গে জেলবন্দি ভিকির ঘনিষ্ঠতা বাড়তে থাকে, হাত থেকে বেরিয়ে যেতে থাকে একের পর এক ছবি। ২০০০ সালে তিনি দুবাই চলে যান জেলবন্দি ভিকির সঙ্গে দেখা করতে। ভিকিতে মুগ্ধ মমতা ঠিক করেন, তাঁকে জেল থেকে বার না করে তিনি ফিরবেন না। mamata-vikki-580x3951 দুবাইয়ে ভিকির সম্পত্তি দেখাশোনা করতেন তিনি। ২০০২-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি কভি তুম, কভি হাম। যদিও তার ঢের আগে বলিউড থেকে তিনি গায়েব হয়ে গিয়েছেন। সাজা কমানোর জন্য ইসলাম গ্রহণ করে ভিকি। দেখাদেখি মমতাও। ১৫ বছর জেল খাটার পর ২০১২-র নভেম্বরে জেল থেকে ছাড়া পায় ভিকি ওরফে ইউসুফ আহমেদ। তার ১০ বছরের সাজা মকুব হয়। মমতা ওরফে আয়েষা বেগমের সঙ্গে কেনিয়া পাড়ি দেয় সে। সেখানে ভিকির কপাল খোলেনি, শিগগিরই গ্রেফতার হয়। তার সঙ্গে আটক হন মমতা কুলকার্নিও। গত বছর এপ্রিলে থানের শোলাপুরের এক কারখানা থেকে ১৮ টন নিষিদ্ধ ড্রাগ বাজেয়াপ্ত করে পুলিশ। জানা যায়, ভিকি গোস্বামীর সঙ্গে এই চক্রের যোগ রয়েছে। তখন থেকেই তদন্ত শুরু হয় ড্রাগ মামলায় মমতার ভূমিকা নিয়ে। অভিযোগ, কেনিয়ায় এখনও চলছে ভিকির ড্রাগের কারবার, মমতাও রয়েছেন তাঁর সঙ্গে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget