এক্সপ্লোর

Womens Day 2021: 'আমি নারী, অর্ধেক আকাশ', মিমির কলমে মেয়েদের মনের কথা

আজ নারীদিবসে নিজের লেখা কবিতা প্রকাশ্যে আনেন মিমি। কবিতাটি পাঠ করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। মিমির কলমে কবিতায় ফুটে উঠেছে নারী স্বাধীনতার কথা। তিনি লিখছেন, ‘আমাকে তোমরা উড়তে বলেছ বারবার/ বলেছ সমস্ত সীমা পার করে এগিয়ে যেতে/ বলেছ ঢেউয়ের মতো, বাতাসের মতো অবাধ হতে/ অথচ কবে থেকেই আমি স্বাধীন, কেবল তোমাদেরই চোখে পড়েনি।’

কলকাতা: তিনি অভিনেত্রী, তিনি সাংসদ, তিনি গায়িকা। আর এবার তিনি লেখিকার ভূমিকাতেও। আন্তর্জাতিক নারীদিবসে কলম ধরলেন মিমি চক্রবর্তী। লিখলেন কবিতা।

আজ নারীদিবসে নিজের লেখা কবিতা প্রকাশ্যে আনেন মিমি। কবিতাটি পাঠ করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। মিমির কলমে কবিতায় ফুটে উঠেছে নারী স্বাধীনতার কথা। তিনি লিখছেন, ‘আমাকে তোমরা উড়তে বলেছ বারবার/ বলেছ সমস্ত সীমা পার করে এগিয়ে যেতে/ বলেছ ঢেউয়ের মতো, বাতাসের মতো অবাধ হতে/ অথচ কবে থেকেই আমি স্বাধীন, কেবল তোমাদেরই চোখে পড়েনি।’

শুধু নারীদের সাফল্যের কথা নয়, মিমির কবিতায় উঠে এসেছে মেয়েদের অভিমানের কথা, লড়াইয়ের কথা,  অবশেষে জয়ী হওয়ার কথা। লেখার শেষে মিমির উক্তি, ‘আমি নারী, অর্ধেক আকাশ/সবটুকু পারি, পেরে যাব/শুধু বলো, তোমরা কি সঙ্গী হবে, এই সফরের?’

সামনেই নির্বাচন। ভোটের আগে প্রচারে ব্যস্ত তৃণমূলের এই তারকা সাংসদ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। রাজনৈতিক ট্রেন্ড অনুসারে তাঁর সোশ্যাল ওয়ালেও দেখা মিলছে, ‘খেলা হবে’ স্লোগানের। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছিল মিমিকে। সঙ্গে ছিলেন অপর তারকা সাংসদ নুসরত জাহানও।

তবে কেবল রাজনীতি নয়, মিমি ব্যস্ত তাঁর পোষ্যের স্বাস্থ্যের কারণেও। তাঁর সন্তানসম পোষ্য কুকুর চিকু ক্যানসারে আক্রান্ত। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতেই তাঁর ওয়াল ভরেছিল প্রার্থনায়, সাহায্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার তারকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নুসরত, ঐন্দ্রিলা, পার্নো থেকে শুরু করে সেখানে কমেন্ট করেছিলেন পরিচালক রাজও। গতকালই সোশ্যাল মিডিয়ায় চিকুর ছবি পোস্ট করেন মিমি। সেখানে দেখা যায়, পোষ্যর সঙ্গে খেলায় মত্ত মিমি। ছবি ক্যাপশানে সুসংবাদ দেন মিমি। লেখেন, ‘চিকুর চিকিৎসা শুরু হয়েছে।’ সেইসঙ্গে সবাইকে ধন্যবাদও জানান তিনি।

আজ নিজের সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেন মিমি। মাথায় মুকুট, গোলাপি পোশাকে তাঁকে দেখা গেল রাজকুমারীর বেশে। ক্যাপশানে মিমি লিখলেন, ‘নিজেই নিজেই জীবনের রানি হয়ে ওঠো। অন্যকে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে দিও না। নিজেই নিজের বস হও।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget