এক্সপ্লোর

Nilu Kohli Husband Death: বাথরুমে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু অভিনেত্রী নীলু কোহলির স্বামীর

Harminder Singh Kohli Demise: রিপোর্টে বলা হয়েছে যতক্ষণে তাঁকে উদ্ধার করা হয়েছে, ততক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।

নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টেলিভিশন অভিনেত্রী (Television Actress) নীলু কোহলির (Nilu Kohli) স্বামী হরমিন্দর সিংহ কোহলি (Harminder Singh Kohli)। শুক্রবার শৌচালয়ে পড়ে যান তিনি। সেখানেই অভিনেত্রীর স্বামীর মৃত্যু হয় বলে খবর। বাড়ির এক পরিচারক তাঁকে উদ্ধার করেন বলে খবর। 

বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু অভিনেত্রীর স্বামীর

বাবার মৃত্যুর খবর নিশ্চিত করলেন অভিনেত্রী নীলু কোহলির মেয়ে সাহিবা কোহলি (Sahiba Kohli)। এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, 'হ্যাঁ। খবরটা সত্যি। দুপুরেই ঘটনাটি ঘটে। আকস্মিক মৃত্যুর ঘটনা এটি। আমার ভাই মার্চেন্ট নেভিতে আছেন, ওঁর জন্য অপেক্ষা করছি আমরা। দিন দুই পরে শেষকৃত্য সম্পন্ন হবে। আমার মায়ের অবস্থা ভাল নেই। যখন এই ঘটনাটি ঘটে মা বাইরে কাজে গিয়েছিলেন।'

সূত্রের খবর, 'ছোটি সর্দারনি' অভিনেত্রীর স্বামী ২৪ মার্চ দুপুর পর্যন্ত একেবারেই ভাল ছিলেন, ফিট ছিলেন। গুরুদ্বার থেকে ফেরার পর তিনি শৌচালয়ে যান বলে খবর, এবং যখন অনেকক্ষণ ঘরে ফেরেননি তখন তাঁর সাহায্যকারী শৌচালয়ে ঢুকে দেখেন মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। রিপোর্টে বলা হয়েছে যতক্ষণে তাঁকে উদ্ধার করা হয়েছে, ততক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।

হরমিন্দর সিংহ কোহলির 'অন্তিম যাত্রা' সম্পন্ন হবে ২৬ মার্চ। শুরু হবে তাঁদের বাসস্থান থেকে, বিকেল সাড়ে পাঁচটায়। নীলু ও হরমিন্দরের বিয়ে হয় ১৯৮৬ সালে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nilu Kohli (@nilukohli)

আরও পড়ুন: Guneet Monga: অস্কার জেতার পরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রযোজক গুণীত মোঙ্গা, জানালেন কীরাবাণী

'সঙ্গম', 'মেরে আঙ্গন মে', 'ছোটি সর্দারনি', 'ম্যাডাম স্যার' ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন নীলু কোহলি। এছাড়া 'হাউজফুল ২', 'হিন্দি মিডিয়াম', 'পাটিয়ালা হাউজ', 'দিল ধড়কনে দো'র মতো অজস্র ছবিতে অভিনয়ও করেছেন। ১৯৯৯ সালে 'দিল কেয়া করে' ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন নীলু কোহলি। সম্প্রতি তাঁকে পিরিয়ড ড্রামা 'যোগী'তে দেখা যায়। টিভির ক্ষেত্রে তাঁকে 'ইয়ে ঝুঁকি ঝুঁকি নজর'-এ দেখা যায়। এছাড়া সম্প্রতি তাঁর নতুন একটি প্রজেক্টেপর প্রোমো লঞ্চ হয়েছে যেখানে তাঁকে সুনীল গ্রোভারের সঙ্গে দেখা যাবে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget