এক্সপ্লোর

Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা

Priyanka Sarkar On Rahul Arunodoy Banerjee Demise: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর সোশ্য়াল মিডিয়ায় বিবৃতি দিলেন প্রিয়ঙ্কা সরকার।ঈ

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়ের (Rahul Aronodoy Banerjee) মৃত্যুর পর সোশ্য়াল মিডিয়ায় বিবৃতি দিলেন প্রিয়ঙ্কা সরকার। অভিনেত্রী নিজের ফেসবুক পেসে এই কঠিন সময়ে প্রত্যেককে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। তাঁদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী নিজে। তিনি তাঁর সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''এটা আমাদের জন্য চরম শোক ও গভীর হতাশার একটি সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে একটু নিরিবিলি সময় কাটাতে চাইছি। গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি প্রত্যেকের কাছে।"

অভিনেত্রী আরও লেখেন, ''​এই অপূরণীয় ক্ষতির মোকাবিলা করতে বর্তমানে একটি শিশু, একজন মা, পুরো পরিবার ও তাঁর প্রিয়জনরা একসঙ্গে লড়াই করছে। আমরা আমাদের বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের অনুরোধ করছি যেন তাঁরা আমাদের সীমাবদ্ধতাকে সম্মান করেন। আমাদের একটু শান্তিতে থাকার, শোক পালন করতে দেওয়া হোক। ​এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান।''

রাহুল-প্রিয়ঙ্কা জুটির প্রথম ছবি 'চিরদিনই তুমি যে আমার'। যে ছবি বাংলা চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। ব্লকব্লাস্টার হিট ছিল সেই সিনেমা। এরপর 'কেন কিছু কথা বলো না' বলে একটি কমার্শিয়াল ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন। তবে দুজনের প্রথম কাজ টেলিভিশনে। খেলা বলে একটি সিরিয়ালে কাজ করেছিলেন দুজনে। ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। কিন্তু পরে দুজনে প্রেমে জড়ান। বিয়েও করেন। তারকা দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম সহজ। কয়েক বছর আগেই সম্পর্কে অবনতি হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কার। যদিও সম্প্রতি দুজনের সম্পর্ক ঠিক হয়েছিল বলে খবর। সোশ্য়াল মিডিয়াতে প্রিয়ঙ্কার সঙ্গে সাম্প্রতিক সময়ে কিছু কাজও করেছিলেন রাহুল।

উল্লেখ্য়, দিঘার তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর প্রিয়ঙ্কা সরকারও সেই সময় শ্য়ুটিংয়েই ছিলেন। জানা গিয়েছে সমুদ্রে নেমে তলিয়ে যান রাহুল। পরে সেটের কলাকুশলীরাই রাহুলের দেহ উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আবার আরও একটা পক্ষের তরফে জানা যাচ্ছে যে দুপুরে নিরিবিলি জায়গায় তালসারির সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। চোরা বালিতে আটকে পড়ে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের। তবে পুরো ঘটনা সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget