এক্সপ্লোর

Actress Death: বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ

Actress Death Update: গড়ফার বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে।

হিন্দোল দে, কলকাতা: গড়ফার (Garfa) বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রীর (Serial Actress) ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে (Pallavi Dey)। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি। পরিবারের দাবি, আজ সকালে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় (hanging body recovered) দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।

কীভাবে মৃত্যু? কী জানা যাচ্ছে পরিবার সূত্রে?

পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ গড়ফা থানার অন্তর্গত গাঙ্গুলিপুকুরের কাছে 'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই প্রথম তাঁকে এমন অবস্থায় দেখতে পায়। 

অভিনেত্রীর দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হল বা তিনি কি আত্মহত্যা করলেন? গোটাটাই তদন্ত সাপেক্ষ। পল্লবী দের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সেই রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

আরও জানা যাচ্ছে, গড়ফার ফ্ল্যাটে গত মাসের ২৪ তারিখে ভাড়া এসেছিলেন অভিনেত্রী পল্লবী দে। তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এক যুবক, তাঁর নাম সাগ্নিক চক্রবর্তী। তবে তিনি কেন আত্মহত্যা করলেন, আদৌ তিনি আত্মহত্যা করেছেন কি না তা তদন্ত করছে গড়ফা থানার পুলিশ। 

আরও পড়ুন: 'Encrypted' First Teaser: বোনের মৃত্যুরহস্য ভেদ করবেন পায়েল, প্রকাশ্যে 'এনক্রিপ্টেড'-এর প্রথম টিজার লুক

প্রসঙ্গত, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পল্লবী দে। একাধিক চ্যানেলের একাধিক সিরিয়ালের মুখ ছিলেন তিনি। তারপরেও এমন ঘটনা কেন? প্রশ্ন উঠছে। নতুন ফ্ল্যাটে ভাড়া আসার এক মাসও হয়নি, তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য। যদিও প্রতিবেশিদের দাবি অভিনেত্রী ও তাঁর লিভ-ইন পার্টনারের মধ্যে সেই অর্থে কোনও গণ্ডগোল তাঁদের নজরে পড়েনি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবককে, জানা যাচ্ছে এমনটাই।

সেরা শিরোনাম

Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget