এক্সপ্লোর

Urmila matondkar Covid Positive: করোনা আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর, ট্যুইট করে জানালেন নিজেই

Urmila matondkar Covid Positive: বলিউডে ফের কোভিড থাবা। করোনা আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে নিজেই জানালেন অসুস্থতার কথা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী।

মুম্বই: বলিউডে ফের কোভিড থাবা। করোনা আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে নিজেই জানালেন অসুস্থতার কথা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী।

আজ বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করে ঊর্মিলা। সেখানে তিনি লেখেন, 'আমার কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি শারিরীকভাবে মোটামুটি সুস্থই আছি আর বাড়িতে নিভৃতবাসে রয়েছি। গত কয়েকদিনে আমার সঙ্গে যাঁদের দেখাসাক্ষাৎ হয়েছে, সুরক্ষার জন্য তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি কাটান।'

সম্প্রতি একটি ছোট্ট 'গেট টুগেদার'-এর আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। হাজির ছিলেন তাঁর সিনেমা ও থিয়েটার জগতের বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছিলেন সেই গেট টুগেদারের কিছু ছবি। একটি ছবিতে দেখা গিয়েছিল, তিনি বলি অভিনেতা অনিল কপূর ও ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গে পোজ দিয়েছেন। শাবানা আজমিকে দেখা গেল নীল কুর্তি পরে, সঙ্গে গোলাপি নেকলেস। ঊর্মিলা মাতন্ডকর পরেছিলেন গোলাপি সিল্কের শাড়ি, সঙ্গে বেগুনি ব্লাউজ, গলায় লম্বা হার। অনিল কপূরকে দেখা গিয়েছিল রঙিন টাই-ডাই শার্টে। 

ট্যুইটারে ছবি পোস্ট করে ক্যাপশনে শাবানা আজমি লেখেন, 'আমার প্রিয় অনিল কপূর ও ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গে। অনেক অনেক ভালবাসা।' শেখর কপূরের 'মাসুম' ছবিতে শাবানা আজমির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঊর্মিলা। সেই ছবিতে নাসিরুদ্দিন শাহ ও যুগল হংসরাজও অভিনয় করেছিলেন। সেই সময়ে যুগল ও ঊর্মিলা দু'জনেই শিশুশিল্পী ছিলেন।

অনিল ও উর্মিলা ছাড়াও জনপ্রিয় থিয়েটার পরিচালক ফিরোজ আব্বাস খানের সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন শাবানা। তাঁরা একসঙ্গে 'তুমহারি অমৃতা' নাটকে কাজ করেছেন। ক্যাপশনে লেখেন, 'ফিরোজ আব্বাস খানের সঙ্গে, আমার দীর্ঘ সময় ধরে চলা নাটক 'তুমহারি অমৃতা'র পরিচালক। নাটকটি ২২ বছর ধরে চলেছিল।'

সেরা শিরোনাম

Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget