এক্সপ্লোর

'The Crew': 'দ্য ক্রু'র শ্যুটিংয়ে গোয়ায় পাড়ি দিলেন তব্বু ও কৃতী, প্লেনেই সারলেন 'চায় পে চর্চা'

Kriti And Tabu: ইনস্টাগ্রামে এদিন তব্বুর সঙ্গে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন কৃতী শ্যানন। সেখানে দেখা যাচ্ছে প্লেনের মধ্যে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন দুই তারকা।

মুম্বই: রবিবার গোয়ার (Goa) উদ্দেশে পাড়ি দিলেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon) ও তব্বু (Tabu)। তাঁদের আগামী ছবি 'দ্য ক্রু'র (The Crew) শ্যুটিংয়ের পরবর্তী শিডিউল সারতে তৈরি গোটা টিম। 

গোয়া পাড়ি টিম 'দ্য ক্রু'র

ইনস্টাগ্রামে এদিন তব্বুর সঙ্গে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন কৃতী শ্যানন। সেখানে দেখা যাচ্ছে প্লেনের মধ্যে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন দুই তারকা। ক্যাপশনে লিখলেন, 'চায় পে চর্চা। তোমাকে মিস করছি করিনা কপূর খান। রিয়া কপূর, ক্রু কিন্তু রওনা দিয়ে দিয়েছে।'


The Crew': 'দ্য ক্রু'র শ্যুটিংয়ে গোয়ায় পাড়ি দিলেন তব্বু ও কৃতী, প্লেনেই সারলেন 'চায় পে চর্চা

এই ভিডিও দেখে করিনা কপূর খান বলেন, 'বিস্কুটগুলো কোথায় লেডিজ? আগামীকাল দেখা হচ্ছে।' ফলে বোঝাই যাচ্ছে একসঙ্গে না গেলেও একদিন পরেই গোয়ায় তাঁদের সঙ্গে যোগ দেবেন 'হিরোইন' অভিনেত্রী। 

করিনা কপূরের মেসেজের উত্তর দিয়ে ফের কৃতী লেখেন, 'হুম... এবার গোয়ার বিস্কুট দিয়েই ম্যানেজ করতে হবে! তব্বু দিল্লির বাক্সটা শেষ করে ফেলেছে।' এই মজার কথপোকথন ছাড়াও 'মিমি' অভিনেত্রী গোয়া পৌঁছেও একটি সেলফি পোস্ট করেন। 


The Crew': 'দ্য ক্রু'র শ্যুটিংয়ে গোয়ায় পাড়ি দিলেন তব্বু ও কৃতী, প্লেনেই সারলেন 'চায় পে চর্চা


The Crew': 'দ্য ক্রু'র শ্যুটিংয়ে গোয়ায় পাড়ি দিলেন তব্বু ও কৃতী, প্লেনেই সারলেন 'চায় পে চর্চা

আরও পড়ুন: Vastu Tips: দূর হবে শনির দোষ, অশুভ শক্তি থেকেও রক্ষা ; বাড়ির সামনে লাগান এই গাছ

'দ্য ক্রু' ছবিতে করিনা কপূর খান, তব্বু, কৃতী শ্যানন ও দিলজিৎ দোসানজকে দেখা যাবে মুখ্য চরিত্রে। ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ঘরানার ছবি এটি। তিন মহিলা, যাঁরা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তাঁদের জীবনের গতি অন্যদিকেই মোড় নেয়, যার ফলে তাঁরা ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়েন। পর্দায় এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। একতা কপূর ও রিয়া কপূরের প্রযোজনায় আসছে এই ছবি। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি হবে এই ছবি।              

প্রসঙ্গত, কৃতী শ্যাননকে এছাড়াও টাইগার শ্রফের সঙ্গে 'গণপথ' ছবিতে দেখা যাবে। এছাড়া প্রভাসের সঙ্গে তাঁর 'আদিপুরুষ' ছবিও মুক্তির অপেক্ষায়। করিনা কপূর খানকে দেখা যাবে 'ডিভোশন অফ সাসপেক্ট এক্স' ছবিতে। তব্বুকে সম্প্রতি অজয় দেবগণের সঙ্গে তাঁর ছবি 'ভোলা'য় দেখা গেছে। তাঁদের একসঙ্গে ছবি 'দৃশ্যম ২'-এও দেখা গিয়েছিল।                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget