এক্সপ্লোর

Adipurush Reactions: সংলাপ, ভিএফএক্স নিয়ে চূড়ান্ত ট্রোলিং, মুক্তির প্রথম দিনেই সমালোচনার মুখে 'আদিপুরুষ'

Adipurush Reactions: আজ শো শুরু হওয়ার পরেই দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবির বিভিন্ন ক্লিপিংস। আর সেখানে চূড়ান্ত ট্রোলিং করা হয়েছে একাধিক সংলাপ নিয়ে

কলকাতা: আজ দিনভর চর্চায় রইল প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shabnon) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। মুক্তির আগে থেকেই এই ছবি ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও এই ছবি যেমন চর্চায় এসেছে ভুল তথ্য পরিবেশনের অভিযোগে, কখনও আবার চর্চিত হয়েছে খারাপ ভিএফএক্সের কারণে। কিন্তু তারপরেও এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল না এমনটা বলা যায় না। ছবি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। তবে প্রথম দিনের শো দেখে হতাশ হয়েই ফিরতে হল অনুরাগীদের। গল্প বলার বাঁধুনি থেকে শুরু কের কোটি কোটি টাকার ভিএফএক্স, মন ছুঁতে পারল না কিছুই। সোশ্য়াল মিডিয়ায় প্রথম দিনের শো দেখার পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়ল ওম রাউতের এই ছবি। 

আজ শো শুরু হওয়ার পরেই দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবির বিভিন্ন ক্লিপিংস। আর সেখানে চূড়ান্ত ট্রোলিং করা হয়েছে একাধিক সংলাপ নিয়ে। হিন্দিতে প্রভাস বা কৃতির সংলাপকে 'টাপোরি' বলে উল্লেখ করেছেন অনেকেই। নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ আবার মজা করে এও লিখেছেন, 'আদিপুরুষের টিম কি ব্রহ্মাস্ত্র ছবিটার টিমের কাছে অনুরোধ করেছিল সংলাপ লিখে দেওয়ার জন্য!' শুধু সংলাপই নয়, চূড়ান্ত ট্রোলিং হয়েছে ছবির ভিএফএক্সের কাজও। এই ছবিতে যে কোটি কোটি টাকা খরচ করে স্পেশাল এফেক্টসের কাজ করা হয়েছে, প্রচারের সময় তা বারংবার তুলে ধরা হয়েছে। সম্ভবত সেই কারণেই দর্শকদের মধ্যে এই ছবি ভিএফএক্সের বিষয়টি নিয়ে উচ্চাকাঙ্খা তৈরি হয়েছিল। তবে কার্যত জলে গেল সমস্ত প্রচার। যুদ্ধের দৃশ্য থেকে শুরু করে রাজপ্রাসাদ বা অন্যান্য স্পেশাল এফেক্টসও মোটেই মনে ধরল না দর্শকদের। অনেকে আবার এই ছবিকে তুলনা করে বসলেন রামানন্দ সাগরের রামায়ণের সঙ্গে। তাঁদের মতে, কতটা পুরনো সময় দাঁড়িয়েও ধারাবাহিকের রামায়ণ এর থেকে অনেক জমাটি ছিল। অনেক জায়গা থেকে আবার অভিযোগ উঠল তথ্য বিকৃতিরও।

তবে প্রশংসিত হয়েছে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়। তাঁরা নিজেদের নিজেদের জায়গায় চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দেওয়ার। প্রথমদিনে এই ছবি চূড়ান্ত সমালোচিত ও ট্রোলিং হওয়ার পরে বক্সঅফিসে কতটা ব্যবসা করতে পারবে সেই উত্তর দেবে সময়। ছবির পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা অবশ্য ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদীই। 

আরও পড়ুন: Do You Know: 'ঘরে বসে আয়' করতে গিয়ে সর্বস্বান্ত ? সমাধানের পথ দেখাল কলকাতা পুলিশ

আরও পড়ুন: Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget