এক্সপ্লোর

শাহরুখ-পুত্রের গ্রেফতারির পর সমীর ওয়াংখেড়ের 'পিছু নিচ্ছে' অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা, পুলিশের কাছে দায়ের অভিযোগ

সমীর ওয়াংখেড়ের কথায়, সাধারণ পোশাক পরিহিত বেশ কয়েক জন ব্যক্তি অনেকদিন ধরে তাঁকে অনুসরণ করছে।

মুম্বই: বড় অভিযোগ জমা পড়ল মহারাষ্ট্রের পুলিশের কাছে। যিনি অভিযোগ জমা দিয়েছেন তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জোনাল ডিরেক্টর, সমীর ওয়াংখেড়ে। শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফাতারির পর থেকে তাঁর নাম সব মহলেই পরিচিত। ক্রুজ -কর্ডেলিয়া মাদককাণ্ডে কিং খানের ছেলেকে গ্রেফতারের পর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সমীর ওয়াংখেড়ের পিছু নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশের সঙ্গে দেখাও করেন তিনি। সমীর ওয়াংখেড়ের কথায়, সাধারণ পোশাক পরিহিত বেশ কয়েক জন ব্যক্তি অনেকদিন ধরে তাঁকে অনুসরণ করছে। একটি জাতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে যে সমীর ওয়াংখেড়ে এই ঘটনার কথা জানিয়ে একটি সিসিটিভি ফুটেজও প্রমাণের অংশ হিসেবে জমা দিয়েছে। যেখানে তিনি 'গুপ্তচরবৃত্তির' অভিযোগ জানিয়েছেন। 

এনসিবি সূত্রের খবর, এমন কিছু ঘটনা রয়েছে যেখানে ওয়াংখেড়েকে কয়েকজন ব্যক্তি অনুসরণ করেছিল এবং তার গতিবিধি ট্র্যাক করা হচ্ছিল। অপর আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওয়াংখেড়ে অভিযোগ করেছেন যে তিনি সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে কেউ তাকে নিয়মিতভাবে পশ্চিমাঞ্চলীয় শহরতলির একটি কবরস্থানেও অনুসরণ করেছে। প্রসঙ্গত, ওই কবরস্থানে সমীরের মায়ের সমাধি রয়েছে। সেখানেই প্রার্থনায় যান এনসিবি কর্তা। 

এই ঘটনার পর এবার  ওয়াংখেড়ে নিজের এবং তার পরিবারের জন্যও পুলিশ সুরক্ষা চেয়েছেন। এদিকে, মুম্বইয়ের একটি বিশেষ এনডিপিএস আদালত সোমবার আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি ১৩ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে। জামিন না পাওয়া পর্যন্ত আর্থার রোডের জেলেই কাটাতে হবে শাহরুখ-পুত্রকে। 

এদিকে, ছেলের গ্রেফতারির পরই সমস্ত শ্যুটিং বাতিল করে দেন শাহরুখ খান। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, আরিয়ানকে গ্রেফতার করার পরই দেশের সেরা আইনজীবীকে মামলায় নিয়োগ করেছেন শাহরুখ খান। আইনজীবী সতীশ মানশিন্ডেও কিং খানকে প্রতিশ্রুতি দেন যে, আরিয়ান খুব তাড়াতাড়িই মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আদালতের পক্ষ থেকে বারবারই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। ফলে জেলের গরাদের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁকে।

 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget