এক্সপ্লোর

Arijit Singh: প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!

Arijit Singh Playback: সঙ্গীতশিল্পী জানিয়েছেন, তিনি এই গানটির সঙ্গে একাত্মবোধ করেছেন। তাঁর বিশ্বাস ছিল, এই গানে তিনি সঠিকভাবে প্রাণদান করতে পারবেন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও, অরিজিৎ 'ভূত বাংলা' ছবিতে গান গাইলেন।
  • প্রিয়দর্শনের নতুন সিনেমায় 'তু হি দিসদা' গানটি গেয়েছেন অরিজিৎ।
  • অরিজিৎ নিজে 'ভূত বাংলা' গানে সুরকার প্রীতমের দলের সঙ্গে যোগাযোগ করেন।
  • পরিচালনা ও সমাজভাবনা নিয়ে দিব্যেন্দু ভট্টাচার্যের সঙ্গে কাজ করছেন অরিজিৎ।

কলকাতা: আর প্লেব্যাক গাইবেন না, সদ্য়ই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। অরিজিতের এই সিদ্ধান্ত কার্যত বজ্রপাতের মতোই মনে হয়েছিল অরিজিতের অনুরাগীদের। অরিজিতের গান মানেই তো, সেটা সিনেমায় একটা আলাদা মাত্রা যোগ করে। কিন্তু অরিজিতের এই সিদ্ধান্ত নেওয়ায় হতাশ তাঁর তামাম অনুরাগীরা। তবে সেই সিদ্ধান্ত কী ইচ্ছা হলে বদলাতেও পারেন অরিজিৎ? সম্প্রতি তাঁর একটি গান যেন তেমনই ইঙ্গিত দিচ্ছে। অক্ষয় কুমারের (Akshay Kumar) নতুন সিনেমা, ‘ভূত বাংলা’-তে গান গাওয়ার জন্য নাকি নিজের টিমের সঙ্গে যোগাযোগ করেন অরিজিৎ সিংহ!

অরিজিৎ জানিয়েছিলেন, সিনেমার গান থেকে অবসর নিলেও, ২০২৬ জুড়েই তাঁর অনেক গান শোনা যাবে। যে যে ছবিগুলির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে, সেই সমস্ত সিনেমাগুলিতে গান গাইবেন তিনি। ১০ এপ্রিল মুক্তি পাবে, প্রিয়দর্শনের নতুন সিনেমা। এই সিনেমায়, 'তু হি দিসদা' গানটি গেয়েছেন অরিজিৎ। সূত্রের খবর, বালাজি মোশন পিকচার্স এবং সুরকার প্রীতমের টিমের সঙ্গে যোগাযোগ করে নিজেই ‘ভূত বাংলা’-তে গান গাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অরিজিৎ।

সঙ্গীতশিল্পী জানিয়েছেন, তিনি এই গানটির সঙ্গে একাত্মবোধ করেছেন। তাঁর বিশ্বাস ছিল, এই গানে তিনি সঠিকভাবে প্রাণদান করতে পারবেন। গানটিকে সঠিক গভীরতা দিয়ে ফুটিয়ে তুলতে পারবেন। সেই কারণেই নাকি এই গানটি গাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অরিজিৎ। তাঁকে পেয়ে গোটা টিম ভীষণ খুশি। প্রত্যেকেই খুব খুশি হয়েই গানটি নিয়ে কাজ করেন। নেটিজেনদের একাংশ অবশ্য বলছেন, এই গানের অফার অরিজিতের কাছেই গিয়েছিল। তবে প্রীতমের গান বলেই সেই গানের অফার ফেরাতে পারেননি অরিজিৎ। 

অন্যদিকে, অরিজিৎ আপাতত ব্যস্ত তাঁর প্রথম ছবি পরিচালনার কাজ নিয়ে। তাঁর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য। অরিজিতের ছবির বিষয়বস্তু নিয়ে এখনই বেশি খোলসা করতে নারাজ দিব্যেন্দু। তবে তিনি জানালেন, অরিজিৎ ভীষণ ঠাণ্ডা মাথার মানুষ। ধীর গতিতে, কিন্তু ধরে ধরে, একেবারে খুঁতহীনভাবে কাজ করতে ভালবাসেন তিনি। দিব্যেন্দুর কথায়, 'অরিজিৎ শুধু আমার প্রিয় সঙ্গীতশিল্পীই নয়, ও আমার ভাই আর এখন দেখছি ও খুব দুর্দান্ত পরিচালক ও। অরিজিৎ প্রচারবিমুখ, নিজেকে নিয়ে খুব একটা ভাবে না। কিন্তু ও যেভাবে প্রকৃতিকে ভালবাসে, সেটা শিক্ষণীয়। ওর ছবিতেও প্রকৃতিকে রক্ষার বার্তা রয়েছে।'

দিব্যেন্দু আরও বলছেন, 'আমি অরিজিতের ভক্ত। শুধু ওর গানের গলা নয়, অরিজিৎ সমাজকে যে চোখে দেখে তা শিক্ষণীয়। প্রকৃতিকে অরিজিৎ ভালবাসে, সমাজকে ভালবাসে.. সেই বার্তাই ও ওর ছবিতে ফুটিয়ে তুলবে। ওর কাজের ধরণটা ভীষণ ভাল লাগছে। ওর ভাবনাগুলো আমার সঙ্গে ভীষণ মিলে যায়। এখনও অরিজিৎ সিনেমা নিয়ে বেশি কথা বলতে প্রস্তুত নয়। ও চায় ছবিটা শেষ হলে, সবাই জানুক।'

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget