এক্সপ্লোর

Salman Khan: প্রেক্ষাগৃহের অন্দরে ফাটল বাজি! 'অত্যন্ত বিপজ্জনক', বললেন সলমন 'টাইগার' খান

'Tiger 3': ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে হাজির হয় 'টাইগার ৩' আর কিছু অত্যুৎসাহী সলমন-অনুরাগী উচ্ছ্বসিত হয়ে প্রেক্ষাগৃহের অন্দরেই ফাটাতে শুরু করেন আতসবাজি। মহারাষ্ট্রের নাসিকের মোহন সিনেমা হলের ঘটনা।

মুম্বই: দীপাবলির (Diwali 2023) আবহে মুক্তি পেয়েছে 'টাইগার ৩' (Tiger 3), আর সলমন অনুরাগীরা প্রেক্ষাগৃহের অন্দরেই নিয়ে গেলেন আতসবাজি (firecrackers)। সেখানেই ওড়ালেন রকেট। ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই কাণ্ডের কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং টাইগারও। কী বললেন ভাইজান?

'টাইগার ৩' চলাকালীন প্রেক্ষাগৃহেই ফাটল আতসবাজি, 'বিপজ্জনক', প্রতিক্রিয়া সলমন খানের

১২ নভেম্বর প্রেক্ষাগৃহে হাজির হয় 'টাইগার ৩' আর কিছু অত্যুৎসাহী সলমন-অনুরাগী উচ্ছ্বসিত হয়ে প্রেক্ষাগৃহের অন্দরেই ফাটাতে শুরু করেন আতসবাজি। মহারাষ্ট্রের নাসিকের মোহন সিনেমা হলের ঘটনা। ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ দর্শককে নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে পালাতে দেখা যায় ভিডিওয়। প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ দায়ের করা হয়, আটকও করা হয় ২ জনকে। 

এই ঘটনার প্রেক্ষিতে সলমন খান (Salman Khan) এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আমি 'টাইগার ৩' চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যে আতসবাজি ফাটানোর কথা শুনলাম। এটি অত্যন্ত বিপজ্জনক। নিজেদের ও অন্যদের জীবন বিপদে না ফেলে বরং সকলে মিলে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।'

 

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে যে সিনেমা হলের অন্ধকার পরিবেশ। পর্দায় সলমন খানকে দেখা যেতেই উচ্ছ্বাস, শিষের আওয়াজ। তারপরই হঠাৎ প্রবল শব্দে বাজি ফাটতে থাকে। আগুনের ঝলকানি, ধোঁয়ায় ভরে যায় চারিদিক, রকেট এদিক ওদিক উড়তে শুরু করে। কোনওটা দর্শকাসনের দিকে চলে যায়, তো কোনওটা পর্দার দিকেই। সাধারণ দর্শকের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রেক্ষাগৃহের মধ্যে 'দীপাবলি' পালন হতে পারে তাঁরা হয়তো আন্দাজ করেননি। বাজি ফাটা শেষ হলে গোটা প্রেক্ষাগৃহ ভরে যায় ঘন কালো ধোঁয়ায়। পুলিশ সূত্রে খবর প্রেক্ষাগৃহের মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। ২ জনকে আটকও করা হয়েছে বলে খবর সূত্রের। 

আরও পড়ুন: 'Tiger 3': 'টাইগার ৩' মুক্তির দিনে প্রেক্ষাগৃহের মধ্যে ফাটল আতসবাজি, দায়ের হল FIR, আটক ২

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget