এক্সপ্লোর

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অ্যাশ-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে!

মুম্বই: সম্প্রতিই মুক্তি পেয়েছে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে চর্চায় চলে এসেছে রণবীর কপূর-ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ছবির অতি ঘনিষ্ঠ দৃশ্য। কিন্তু সেই ঘনিষ্ঠ দৃশ্য শুধু দর্শকমহলে নয়, অশান্তি ডেকে এনেছে বচ্চন বাড়ির অন্দরেও। সূত্রের খবর, অ্যাশকে এভাবে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে মারাত্মক বিরক্ত স্বয়ং বিগ বি এবং অভিষেক বচ্চন। তাঁরা শুধু অ্যাশ, রণবীর নয়, এরজন্যে রেগে গিয়েছেন ছবির পরিচালকের ওপরেও। যদিও এখবরের সত্যতা স্বীকার করা হয়নি বচ্চন পরিবারের তরফে। প্রসঙ্গত, মাসখানেক আগে একবার শোনা গিয়েছিল, কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্যর সঙ্গে রণবীরের একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারের প্রত্যেকে অ্যাশের ওপর মারাত্মক চোটে ছিলেন। তবে সেবিষয় কখনওই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি বচ্চন পরিবারের কাউকে। পরে জানা গিয়েছিল, অ্যাশের কাজের বিষয় অযথা নাক গলায় না বচ্চন পরিবারের কোনও সদস্যই। aishwarya বলিউড লাইফে প্রকাশিত খবর অনুযায়ী, ছবির ওই ঘনিষ্ঠ দৃশ্য যখন শ্যুট করা হচ্ছিল, তখন নির্মাতাদের মনে হয়েছিল কোথাও এই দৃশ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু যেহেতু ছবির এই দৃশ্য অভিনেতা-অভিনেত্রীর সামনে বিবরণ দেওয়ার সময়, কোনও তরফে কোনও আপত্তি তোলা হয়নি, তাই নির্মাতাদের মনে হয়, এই নিয়ে কোনও সমস্যা হবে না। কিন্তু টিজার মুক্তির সঙ্গে সঙ্গে অ্যাশকে এতটা সাহসী দৃশ্যে দেখে দর্শকরা যেমন চমকে গেছেন, তেমনই স্তম্ভিত বচ্চন পরিবারও, দাবি সূত্রের। এক সূত্রের দাবি, জলসায় এনিয়ে মারাত্মক অশান্তিও হয়েছে। কিন্তু প্রকাশ্যে এবিষয় যাতে কোনও সমস্যা না হয়, তাই জুনিয়র বচ্চন কর্ণের করা টিজারের টুইটটি ফের রিটুইট করেছেন। আশা করা হচ্ছে খুব শীঘ্রই বচ্চন পরিবারের সব সমস্যার সমাধান হবে। ফের একবার দেখে নেব ঝড় তোলা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজারটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget