এক্সপ্লোর

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

Akanksha Chamola: রিয়্যালিটি শো ‘Lock Up Season 2’-তে অংশ নিয়েছেন আকাঙ্খা। সেখানেই নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন।

মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক নেই। বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন সর্বসমক্ষে। এবার নিজের যৌন চাহিদা নিয়েও অকপট স্বীকারোক্তি টেলিভিশনের জনপ্রিয় নায়িকা আকাঙ্খা চামোলার। জানালেন, গৌরব খন্নার সঙ্গে বিয়ের আগে উভকামী ছিলেন তিনি। অতীতে প্রেমিকাও ছিল তাঁর। (Akanksha Chamola)

রিয়্যালিটি শো ‘Lock Up Season 2’-তে অংশ নিয়েছেন আকাঙ্খা। তিনি হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। তাঁর স্বামী গৌরবও হিন্দি সিরিয়ালের প্রথম সারির নায়ক। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক বরাবরের। গৌরব যদিও নীরবতা পালন করছেন। তবে একের পর এক গোপন কথা ফাঁস করছেন আকাঙ্খা নিজেই। (Bollywood News)

সম্প্রতি একটি এপিসোজে নিজের যৌন চাহিদা নিয়ে আলোচনা করতে শোনা যায় আকাঙ্খাকে। শ্রেয়া কালরা তাঁর একান্ত কথোপকথন ব্যাকস্টেজ শুনে ফেলেন বলে জানতে পারেন তিনি। এর পর নিজেই পরিষ্কার অবস্থান জানান। বলেন, “বিয়ের আগে বাইসেক্সুয়াল ছিলাম আমি। মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল আমার। খুব ঘনিষ্ঠ না হলেও, তবে বেশ কয়েক জন মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল।”

আরও পড়ুন: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির

আকাঙ্খা আরও বলেন, “আমি মেয়েদের পছন্দ করি। অ্যাডমায়ার করি, দেখে আকর্ষিত হই। ওটা আমার সেফ স্পেস। আমার মনে হয়, পুরুষশাসিত পৃথিবীতে বড় হওয়ার সময় মা-বোনেরই সবচেয়ে কাছাকাছি থাকি আমরা। তাতে যে কমফোর্ট জোন তৈরি হয়, আমি ওই ফেমিনিন এনার্জিটাকে ভালবাসি। ওই কমফোর্টে আমি শক্তি পাই।” 

সেখানেই থামেননি আকাঙ্খা। তাঁর বক্তব্য, “আমরা এমন সমাজে বাস করি, যেখানে মেয়েরা কখনও বন্ধু হতে পারে না, মেয়েরা পরস্পরকে হিংসে করে–এসব বলা হয়। আমার মধ্যে ওসব ছিল না। আমার কাছে সব মেয়েই সুন্দর। সমাজ একটা ট্য়াগ লাগিয়ে দিয়েছে। আমার কাছে এটা পবিত্র ভালবাসা।”

‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘ক্রাইম প্যাট্রোলে’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আকাঙ্খা। ২০১৬ সালে গৌরবের সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে তাঁদের বিবাহিত জীবন বরাবরই খবরে। রিয়্যালিটি শো ‘বিগ বসে’ যোগ দিয়ে প্রথম গৌরবই খোলসা করেন যে, আকাঙ্খা মা হতে চান না। সন্তান নেওয়ায় আগ্রহ নেই তাঁর। 

গৌরবের দাবি একেবারেই খারিজ করেননি আকাঙ্খা। বরং সম্প্রতি বিবাহবিচ্ছেদের কারণ খোলসা করতে গিয়ে ওই প্রসঙ্গই টানেন তিনি। বলেন, “যখন বিয়ে টিকেছিল, মাতৃত্বের অনুভূতি কখনও আসেনি। তবে ভাবনাচিন্তায় আপত্তি ছিল না, একেবারে রাস্তা বন্ধ হয়ে যায়নি। কিন্তু সময়ের সঙ্গে আমি বুঝতে পারি, ওসব আমার জন্য নয়। ওরও আপত্তি ছিল না। কিন্তু সময়ের সঙ্গে ওর অবস্থায় হয়ত বদলে গিয়েছে। এখন ও সন্তান চায়। আমি ওকে সন্তান দিতে পারব না। অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। যখন বুঝেছিলাম, আমার জন্য ওসব নয়, বলে দিয়েছিলাম যে আমার দ্বারা হবে না। আলোচনাও হয়েছিল আমাদের মধ্যে যে ও চাইলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে, সেটা যুক্তিসঙ্গতই। সত্যি কথা বলতে কী, ৯০ শতাংশ মানুষ বিয়ে করতেই চায় সন্তানের জন্য, পরিবার এগিয়ে নিয়ে যেতে। নইলে বিয়ের প্রয়োজন কী? ও ভুল নয়।” কিন্তু সম্পর্ক যে টেকার নয়, তা কখন বুঝলেন আকাঙ্খা? তাঁর বক্তব্য়, ‘বিগ বস থেকে বুঝলাম যে ওর সত্যিই চাই (সন্তান), আর আমি দিতে পারছি না। আমি ওই পরিস্থিতিতে দেখতে চাই না ওকে।” গৌরব এখনও পর্যন্ত নীরবতাই বজায় রেখেছেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget