এক্সপ্লোর

Sooryavanshi Release: একবছরের অপেক্ষা শেষ, সিনেমা হলে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের সূর্যবংশী

গত বছর ২৪ মার্চ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। প্রায় ১ বছর পর মুক্তি পেতে চলেছে ছবি।

মুম্বই: বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর। সিনেমা হল নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে ১০০ শতাংশ আসন সংখ্যাই ব্যবহার করা যাবে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনের জন্য প্রযোজ্য এই নিয়ম। আর এই নির্দেশিকায় হাসি ফুটেছে চলচ্চিত্র পরিচালক, ডিস্ট্রিবিউটরদের। প্রায় এক বছর ধরে একাধিক ছবি মুক্তির কাজ থমকে আছে। যে তালিকায় আছে অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশীও। শুক্রবার ২ এপ্রিল এই ছবি মুক্তির কথা। ওইদিন গুড ফ্রাইডে। তবে তারিখ ঘোষণা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। জানা গিয়েছে, আর কয়েকদিনের মধ্যে ছবি মুক্তির দিন বলা হবে। গত বছর ২৪ মার্চ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। প্রায় ১ বছর পর মুক্তি পেতে চলেছে ছবি। সূত্রের খবর, কোভিড পূর্ব পরিস্থিতির মতোই এই ছবি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দেখা যাবে হলে। প্রোমোর অপেক্ষায় আছেন একাধিক হল মালিক। যদিও এর আগে রোহিত শেট্টির এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু হলের দর্শকদের দিকে তাকিয়ে তাতে রাজি হননি ছবির নির্মাতারা।  প্রায় একবছর অপেক্ষা করেছেন দর্শকরা। ডিস্ট্রিবিউটাররাও অ্যাকশন ছবির জন্য প্রায় একবছর অপেক্ষা করেছে। সূর্যবংশী দেখাতে আগ্রহী হল মালিকরাও। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত অক্ষয় কুমারের সবথেকে জনপ্রিয় ছবির মধ্যে একটা হতে চলেছে  সূর্যবংশী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ হাজার স্ক্রিনে দেখা যাবে পরিচালক রোহিত শেট্টির এই ছবি। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আর কয়েকদিনের মধ্যে প্রোমো মুক্তি পাবে ছবির। এই ছবির জন্য দর্শকরা যেভাবে অপেক্ষা করেছেন, তাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিতে পারেন ছবির নির্মাতারা। উল্লেখ্য, বচ্চন পাণ্ডে ছবির জন্য জয়সলমীরে শ্যুটিং করছেন অক্ষয় কুমার। এই প্রথম অক্ষয়ের কেরিয়ারে দুটি ছবির হলে মুক্তির মধ্যে ১৫ মাসের ব্যবধান হল। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বড় পর্দায় শেষবার তাঁর ছবি মুক্তি পায়। ছবির নাম ছিল গুড নিউজ। ছবিতে অক্ষয় ছাড়াও আছেন, রণবীর সিংহ, ক্যাটরিনা কইফ, অজয় দেবগণের মতো অভিনেতারা। অক্ষয় কুমারের সূর্যবংশীর পাশাপাশি সলমন খানের রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিও মুক্তি পেতে চলেছে। ১৩ মে মুক্তি পেতে পারে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget