এক্সপ্লোর

OMG 2 Update: 'ওহ মাই গড টু' ছবিতে গায়ের রং নীল, অক্ষয় কুমারের নতুন লুক দেখে কী বলছেন নেট নাগরিকরা?

সোশ্যাল মিডিয়ায় তিনি 'ও এম জি ২'-এর একটি পোস্টার পোস্ট করেছেন এবং লিখেছেন, 'প্রত্যেকের শুভেচ্ছা চাই। ও এম জি ২-এর শুটিং শুরু করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে এই ছবি তৈরি হচ্ছে।'

মুম্বই : অক্ষয় কুমারের (Akshay Kumar) অনুরাগীদের জন্য সুখবর। রোহিত শেট্টির পরিচালনায় তাঁর পরবর্তী ছবি 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার কথা আগামী ৫ নভেম্বর। মাল্টিস্টারার এই ছবি অনেক আগেই মুক্তি পেতে পারতো। কিন্তু লক ডাউনের জন্যই ছবির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে মুম্বইতে সিনেমা হল খুলেছে। আর প্রতিক্ষার অবসান হতে চলেছে আক্কিপ্রেমীদের। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বড় পর্দায় আবার অক্ষয় কুমার জাদু দেখার অপেক্ষায় তাঁরা। এরমধ্যে ফের সুখবর। আর সুখবরটা দিয়েছেন স্বয়ং অক্ষয় কুমারই।

সোশ্যাল মিডিয়ায় তিনি 'ও এম জি ২'-এর একটি পোস্টার পোস্ট করেছেন এবং লিখেছেন, 'প্রত্যেকের শুভেচ্ছা চাই। ও এম জি ২-এর শুটিং শুরু করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে এই ছবি তৈরি হচ্ছে।' প্রসঙ্গত, 'ও এম জি' মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এবার সেই ছবিরই সিক্যুয়েলে শুটিং শুরু করতে চলেছেন অক্ষয়। 'ও এম জি'-র পরিচালক ছিলেন উমেশ শুক্লা। এবার 'ও এম জি ২'-এর লেখক এবং পরিচালক কিন্তু অমিত রাই। ছবির প্রযোজনা করছেন বিপুল শাহ, রাজেশ বহেল এবং কে অফ গুড ফিল্মস। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠিকে। 

আরও একটা বিষয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। তা হল 'ও এম জি ২'-এর যে পোস্টার অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ নীল। আর অনেক বড় বড় চুল তাঁর মাথায়। ২০১২-তে মুক্তি পাওয়া 'ও এম জি' দর্শককে প্রভাবিত করেছিল। দেখা যাক তাঁর সিক্যুয়েলও মানুষের পছন্দ হয় কিনা। এই ছবিতে অক্ষয় কুমার শুটিং শুরু করবেন উজ্জয়নীতে। প্রসঙ্গত, 'ও এম জি ২' এবং 'সূর্যবংশী' ছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে 'রামসেতু' এবং 'সিন্ডেরেলা'র মতো ছবি। 'সিন্ডেরেলা' ছবিটি ২০১৯ সালের ব্লকবাস্টার তেলুগু ছবি 'রক্সাসুদু'-র অফিসিয়াল রিমেক। এছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে 'পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন' এবং 'বচ্চন পাণ্ডে'-র মতো ছবি।

'ওহ মাই গড টু' ছবিতে অক্ষয় কুমারের নীল গায়ের রঙ দেখে কী বলছেন নেট নাগরিকরা? নতুন ছবির পোস্টার পোস্ট করার পরই অক্ষয় কুমারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ কমেন্টে লিখেছেন, 'হর হর মহাদেব'। আবার কেউ লিখেছেন, 'আমরা সকলে অক্ষয় কুমারের সঙ্গে রয়েছি'। লুক নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন বলিউডের খিলাড়ি। এবারও তিনি নতুন ছবিতে নতুন লুকে ধরা দিয়েছেন। আর তা দেখে উচ্ছ্বসিত অনুরাগী থেকে নেট নাগরিকরা।

সেরা শিরোনাম

Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget