এক্সপ্লোর

Kapil Sharma Birthday: 'ভাই' কপিল শর্মাকে অভিনব কায়দায় জন্মদিনের শুভেচ্ছা অক্ষয় কুমারের

সম্প্রতি জানা যায় বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। এই খবর জানার পর থেকেই দর্শকদের মন খারাপ। চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে কপিল শর্মার আমেরিকা ও কানাডা সফর। যা চলবে জুলাই পর্যন্ত

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা, কৌতুক অভিনেতা এবং সঞ্চালক কপিল শর্মার (Kapil Sharma)। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছাবার্তা ভরে রয়েছে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। গত বছররে শেষের দিকে শোনা যায়, কপিল শর্মার উপর চটেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। আর তাই তিনি কমেডি কিংয়ের শোতে আসতে চাইছেন না ছবির প্রচারের জন্য। যদিও পরবর্তীকালে কপিল শর্মা জানান যে, এমন কিছুই হয়নি। অক্ষয় কুমারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। আজ তাঁর জন্মদিনে অন্যভাবে শুভেচ্ছা জানালেন বলিউডের খিলাড়ি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কপিল শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আশা করি এই বছর তোমার শুধু লোখন্ডওয়ালাতেই নয়, বান্দ্রাতেও অনেক ঘর হোক। সবসময় তোমার জীবনে ভালো হোক এটাই চাই ভাই। শুভ জন্মদিন কপিল শর্মা।' অক্ষয় কুমারের এমন পোস্ট দেখে হাসি চেপে রাখতে পারেননি অনুরাগীরা।

আরও পড়ুন - Will Smith Updates: নিজের বিরুদ্ধেই কঠিন পদক্ষেপ নিলেন হলিউড তারকা উইল স্মিথ

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা যায় বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। আর এই খবর জানার পর থেকেই দর্শকদের মন খারাপ। জানা যাচ্ছে, চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে কপিল শর্মার আমেরিকা ও কানাডা সফর। যা চলবে জুলাই পর্যন্ত। কপিল শর্মার বিদেশ সফর ছাড়াও 'দ্য কপিল শর্মা শো' টিমের আরও কিছু চুক্তি থাকার কারণেই বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে জনপ্রিয় এই শো। যদিও এখনও তা অফিশিয়ালি ঘোষণা করা হয়নি টিমের পক্ষ থেকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। যেখানে তিনি তাঁর আগামী শোয়ের সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি বছর বেশ কিছুদিন ধরে তাঁর শো থাকতে চলেছে আমেরিকা এবং কানাডাতে। এরপরই নেট মাধ্যমে 'দ্য কপিল শর্মা শো' বন্ধ থাকার নানা খবর শোনা যাচ্ছে। যদিও কপিল শর্মা কিংবা এই শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি শো বন্ধ থাকার প্রসঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget