এক্সপ্লোর

Alia Latest Fashion Outings: হালকা পোশাক আর ন্যুড মেক আপেও নজরকাড়া আলিয়া ভট্ট

নিজের স্কিন কেয়ার টিপস থেকে শুরু করে কোন ছবির শ্যুটিং করছেন, সবই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন আলিয়া ভট্ট।

মুম্বই: পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার প্রয়োজন হয় না। সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের সঙ্গে নিজের ছবি শেয়ার করে নেন আলিয়া ভট্ট। তাঁর ইনস্টাগ্রামে নজর রাখলেই সেখানে নায়িকার বিভিন্ন মুডের ছবি পেয়ে যান অনুরাগীরা। একদিকে যেমন দর্শকরাও অপেক্ষা করে থাকেন যে কখন প্রিয় নায়িকার হাসি মুখের ছবি দেখতে পাবেন। তেমন 'রাজি' অভিনেত্রীও তাঁদের একেবারেই হতাশ করেন না। নিজের স্কিন কেয়ার টিপস থেকে শুরু করে কোন ছবির শ্যুটিং করছেন, সবই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন আলিয়া ভট্ট।

অভিনেত্রী হিসেবে আলিয়া কতটা দক্ষ, তা আমরা বিভিন্ন ছবিতেই বারবার প্রমাণ পেয়েছি। তার সঙ্গে এরও প্রমাণ পাওয়া যায়, তিনি কতটা ফ্যাশন সচেতন। পোশাক থেকে মেকআপ, ফ্যাশনের সঙ্গে সমঝোতা করতে একেবারেই নারাজ নায়িকা। আর তা বারবারই ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সম্প্রতি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর আলিয়া ভট্টের বেশ কিছু ফোটোশ্যুট সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে পোশাকের সঙ্গে মানানসই অথচ ফ্যাশনেবল প্রসাধনীর সঙ্গে দেখা যাচ্ছে। 

অত্যধিক চড়া মেক আপ নয়, বরং হালকা মেক আপের সঙ্গে ফ্যাশনেবল পোশাকই পছন্দ আলিয়ার। ন্যুড মেকআপে আরও মোহময়ী হয়ে ওঠেন তিনি। 

প্রসঙ্গত, কর্ণ জোহরের পরিচালনায় নতুন ছবি 'রকি অ্যান্ড রানি লাভ স্টোরি'তে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্টকে। বিপরীতে রয়েছেন বলিউডের হ্যান্ডসাম অভিনেতা রণবীর সিংহ। ছবির শ্যুটিয়ের একটি দৃশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটিতে তাঁকে একেবারেই অন্যরকম লুকে দেখা যাচ্ছে। এথনিক শাড়ির সঙ্গে হালকা মেকআপ। ডিজাইনার ব্লাউজ। আর তার সঙ্গে ছোট্ট একটা টিপ। যে কোনও পুরুষের হৃদয়ে ঝড় তুলতে পারে আলিয়ার এই লুক। 

সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে আলিয়া ভট্ট এবং তাঁর প্রেমিক রণবীর কপূরের অফ স্ক্রিন কেমিস্ট্রিও। স্টাইলিস্ট লক্ষ্মী লেহর-র ফোটোশ্যুটে আলিয়ার কপালে চুম্বন করতে দেখা যায় 'রকস্টার' অভিনেতাকে। যা নিয়ে আবার তাঁদের রসায়ন যে কতটা গভীরে সে সম্পর্কে মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget