এক্সপ্লোর

Alia Bhatt Ranbir Kapoor Wedding: কোথায় হবে রণবীর-আলিয়ার গ্র্যান্ড রিসেপশন? বড় চমক

ইতিমধ্যেই বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী দুই তারকার বিয়ের দিন থেকে তাঁদের পোশাক সম্পর্কে নানা তথ্য পাওয়া গিয়েছে। সম্প্রতি জানা গেল বিয়ের পর কোথায় হবে রণবীর-আলিয়ার গ্র্যান্ড রিসেপশন।

মুম্বই: বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। দুই তারকার পক্ষ থেকে এখনও অফিশিয়ালি বিয়ের কথা ঘোষণা করা হয়নি। কিন্তু গতকাল আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট এবং কাকা রবীন ভট্ট বিয়ের খবর নিশ্চিত করেন। তাই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস আরও খানিকটা বেড়ে গিয়েছে বৈকি। ইতিমধ্যেই বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী দুই তারকার বিয়ের দিন থেকে তাঁদের পোশাক সম্পর্কে নানা তথ্য পাওয়া গিয়েছে। সম্প্রতি জানা গেল বিয়ের পর কোথায় হবে রণবীর-আলিয়ার গ্র্যান্ড রিসেপশন।

রণবীর-আলিয়ার রিসেপশন পার্টি-

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রণবীর কপূর ও আলিয়া ভট্টর গ্র্যান্ড রিসেপশন (Ranbir Alia Reception) হতে চলেছে মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ১৭ এপ্রিল বিলাসবহুল এই হোটেলেই হতে পারে তাঁদের রিসেপশন। এই পাঁচতারা হোটেলের বলরুমে রাত ৯টা থেকে শুরু হবে রিসেপশন পার্টি। রণবীর কপূর ও আলিয়া ভট্টের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দুই তারকাই দ্রুত তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ করতে চান। কারণ, তাঁদের হাতে ইতিমধ্যেই বেশ কিছু ছবির কাজ রয়েছে। বিয়ের পর্ব মিটিয়েই দ্রুত কাজে যোগ দেবেন দুই তারকাই। সেই কারণেই মূলত এত চটজলদি সবকিছু সেরে ফেলা। গতকাল রাতে মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে দেখা যায় হবু দম্পতিকে। 

আরও পড়ুন - Happy Birthday Jaya Bachchan: জন্মদিনে জানুন জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ কত

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) বলেন, 'হ্যাঁ। বিয়েটা হচ্ছে। আর আমি সেখানে আমন্ত্রিত রয়েছি। যদিও আমি সেখানে একেবারেই গান গাইতে কিংবা নাচতে যাচ্ছি না। আমি পেশাগতভাবে একজন জিম প্রশিক্ষক। আর সেখানে আমাকে বাউন্সারের ভূমিকাতেও দেখা যেতে পারে। আমি এই বিয়ের রক্ষাকারী।' আলিয়া ভট্টের কাকা রবিন ভট্ট আবার অন্যদিকে জানিয়েছেন যে, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt Wedding)। উৎসব শুরু হয়ে যাবে ১৩ এপ্রিল থেকে। অতএব, আলিয়া ভট্টের পরিবারের দুই সদস্যের কথায় পরিষ্কার যে, গুঞ্জন মতো চলতি মাসের মাঝামাঝিতেই বিয়ে হতে চলেছে তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget