এক্সপ্লোর

Allu Arjun Arrested: গ্রেফতার অল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর অভিযোগে আটক অভিনেতা

Allu Arjun Pushpa 2: দক্ষিণী তারকা অল্লু অর্জুনকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। শুক্রবারই তাঁকে আটক করা হয়েছে। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে আটক করেছে পুলিশ।

Allu Arjun Arrested: দক্ষিণী তারকা অল্লু অর্জুনকে (Allu Arjun) গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। শুক্রবারই তাঁকে আটক করা হয়েছে। তাঁর অভিনীত সাম্প্রতিক ছবি 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। কিছুদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে। এমনকী এই ঘটনায় তাঁর ৮ বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় আজ অল্লু অর্জুনকে গ্রেফতার করে চিক্করপল্লী থানায় (Allu Arjun Arrested) নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এমনটাই জানা গিয়েছে। ৪ ডিসেম্বর মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং তাঁর জেরে আজ অল্লুকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। 

এর আগে এই মর্মান্তিক ঘটনার পরেই মৃতা মহিলার (Allu Arjun Arrested) পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা জানিয়েছিলেন অল্লু অর্জুন। তারপর আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। জুবিলি হিলসে অল্লুর বাড়িতে এসে তাঁকে গ্রেফতার করেছে হায়দরাবাদের চিক্কড়পল্লীর পুলিশ। পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছে, পুলিশসূত্রে তাঁর নাম জানা গিয়েছে রেবতী। তাঁর পুত্র তেজার সঙ্গেই তিনি উপস্থিত ছিলেন সন্ধ্যা থিয়েটার প্রাঙ্গণে। আর সেখানেই অগণিত মানুষের ভিড়ে দমবন্ধ হয়ে আসছিল রেবতীর সন্তানের, পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। 

আর এই ঘটনার পরে পরেই বিগত সোমবার আরেক অনুরাগীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। কল্যাণদূর্গম এলাকার ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (ডিএসপি) রবি বাবুর পিটিআইকে জানিয়েছেন যে সোমবার সন্ধ্যা ৬টার সময় একটি প্রেক্ষাগৃহের পরিচারক এক ৩৫ বছর বয়সী মহিলাকে মৃত অবস্থায় খুঁজে পান। তদন্তে জানা যায় সেই মহিলার নাম হর্জিনা মন্ধানাপ্পা। তিনি দুপুর আড়াইটের সময় ম্যাটিনি শোতে এই ছবিটি দেখতে এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে সেই সময় তাঁকে নেশাগ্রস্ত থাকতে দেখা গিয়েছে বলে অনেকের মত, পুলিশ এখনও এই মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rashmika Mandhana: 'আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমায়...', কোন বলি অভিনেতার প্রংশসায় পঞ্চমুখ রশ্মিকা মন্দানা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget