এক্সপ্লোর

সিনেমাহল নয়, করোনা পরিস্থিতি মাথায় রেখে অমিতাভ-আয়ুষ্মান অভিনীত ‘গুলাবো সিতাবো’ মুক্তি পাবে অনলাইনে  

করোনা পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেয়েছে বিনোদন জগৎ। আটকে রয়েছে বহু ছবির মুক্তি। লকডাউন শিথিল হলেও দর্শক কতটা সিনেমাহল-মুখী হবেন তাই নিয়ে রয়ে যাচ্ছে গভীর সংশয়। তাই বাধ্য হয়ে অনলাইনে ছবি মুক্তির কথা ভাবছেন পরিচালকেরা। এই পরিস্থিতিতে অনলাইনে মুক্তি পাচ্ছে সুজিত সরকারের ছবি, ‘গুলাবো সিতাবো’। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা।

  মুম্বই: করোনা পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেয়েছে বিনোদন জগৎ। আটকে রয়েছে বহু ছবির মুক্তি। লকডাউন শিথিল হলেও দর্শক কতটা সিনেমাহল-মুখী হবেন তাই নিয়ে রয়ে যাচ্ছে গভীর সংশয়। তাই বাধ্য হয়ে অনলাইনে ছবি মুক্তির কথা ভাবছেন পরিচালকেরা। এই পরিস্থিতিতে অনলাইনে মুক্তি পাচ্ছে সুজিত সরকারের ছবি, ‘গুলাবো সিতাবো’। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। করোনা-সঙ্কট বলিউডের উপরে কতটা প্রভাব ফেলবে? মাল্টিপ্লেক্স, সিনেমা হলগুলির ভবিষ্যত আগামী দিনে কী হবে? এই প্রশ্ন ঘিরেই নানা জল্পনা, কল্পনা ছিল এতদিন। করোনা পরিস্থিতি ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিলেন পরিচালক সুজিত সরকার আর প্রযোজক রনি লাহিড়ি। এই সিদ্ধান্তের শরিক হলেন আরও দুই বাঙালি, সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং সিনেম্যাটোগ্রাফার অভীক মুখোপাধ্যায়।রনি ও সুজিত সিদ্ধান্ত নিলেন, অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলোবো সিতাবো’ রূপোলি পর্দায় নয়, মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্মে। আর তাঁদের এই সিদ্ধান্তই অমিতাভ বচ্চনের ৫১ বছরের কেরিয়ারেও নতুন দৃষ্টান্ত তৈরি করল। এই প্রথম অমিতাভ বচ্চন অভিনীত কোনও ছবি সরাসরি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্মে। সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’ ১২ জুন থেকে দেখা যাবে আমাজন প্রাইম ভিডিওয়। ৫১ বছরের কেরিয়ারে এই প্রথম অনলাইনে ছবি মুক্তি পাবে অমিতাভ বচ্চনের। নিজের ইনস্টাগ্রাম থেকে নিজের লুক শেয়ার করে জানালেন, তিনি এই নতুন পদক্ষেপে বেশ উৎসাহিত।
লকডাউনের আগেই ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ১৭ এপ্রিল ছবিটির মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি, কারণ দেশজুড়ে কোনও সিনেমা হল বা মাল্টিপ্লেক্স খোলা নেই। করোনা-পরবর্তী ভারতে কবে ফের হলের দরজা খুলবে, তারও কোনও উত্তর নেই। তাই বিকল্প ভাবনার পথেই এগিয়েছেন পরিচালক-প্রযোজক। আর সেই সূত্রেই বলিউডে ইতিহাস গড়ে আমাজন প্রাইম ভিডিওয় ১২ জুন মুক্তি পেতে চলেছে গুলাবো সিতাবো। কাহিনির প্রেক্ষাপট লখনউ। সেখানে বাড়ির মালিকের ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। আর আয়ুষ্মান, তাঁর ভাড়াটের চরিত্রে। ছবির কাহিনি লিখেছেন জুহি চতুর্বেদী। ‘গুলাবো সিতাবো’-র গল্পটা হাতে পাওয়ার পরই সুজিত ভেবে ফেলেছিলেন, এই ছবি তাঁকে করতেই হবে। কিন্তু তাড়াহুড়ো ছিল না। এদিকে প্রযোজক থেকে শুরু করে ছবির তারকারাই ছবিটি নিয়ে এত উত্‍সাহিত হয়ে পড়লেন যে, সুজিতের ভাবনার অনেক আগেই শুরু হয়ে গেল শ্যুটিং, আর পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হল লকডাউনের আগেই।  অমিতাভের সঙ্গে এই প্রথমবার ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছেন আয়ুষ্মান। এত বড়মাপের একটি ছবি, সিনেমা হলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর করোনা-উত্তর ভারতে, বলিউডের অন্যান্য অনেক প্রযোজক-পরিচালকরাও এই পথেই হাঁটতে পারেন, এমন কানাঘুষো, জল্পনা শুরু হয়ে গেছে বলিউডে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget