এক্সপ্লোর

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের আনা হয়রানি অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ অমিতাভ-আমির

মুম্বই: অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা হয়রানির অভিযোগ নিয়ে কোনও মন্তব্যে যেতে নারাজ বলিউডের দুই তারকা অমিতাভ বচ্চন ও আমির খান। বচ্চন বলেন, আমার নাম তনুশ্রী দত্ত বা নানা পাটেকর কোনওটাই নয়। আমির জানিয়ে দেন, তাঁর পক্ষে মন্তব্য করা ঠিক নয়। তবে, যখনই এমন জিনিস ঘটে, তা দুঃখের। প্রসঙ্গত, আসন্ন ‘থাগস অফ হিন্দোস্তান’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিতাভ ও আমির। সেখানে তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, বিষয়টির গভীরে না গিয়ে বা সত্যতা যাচাই না করে তাঁর পক্ষে কোনও মন্তব্য করা ঠিক নয়। সম্প্রতি, একটি টিভি সাক্ষাৎকারে তনুশ্রী অভিযোগ করেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা পাটেকর তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। বর্তমানে মার্কিন-নিবাসী ওই অভিনেত্রী আরও দাবি করেন, সেই সময় ছবির নির্মাতাদের প্রচ্ছন্ন মদত পেয়ে এসেছিলেন পাটেকর। বস্তুত, যখন এই ঘটনা ঘটেছিল, সেই ২০০৮ সালেই প্রথম অভিযোগ করেছিলেন তনুশ্রী। সেই সময় নানা পাটেকর সব অভিযোগ খারিজ করেছিলেন। যদিও, এবার অভিনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তনুশ্রীর এই অভিযোগকে ঘিরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি নিয়ে বিতর্ক ফের একবার মাথাচাড়া দিয়েছে। অনেকে যেখানে তনুশ্রীকে সমর্থন করেছেন। অন্যদিকে, এত বছর পর এই অভিযোগ কেন করা হল, এই প্রশ্ন তুলে অভিনেত্রীর আসল উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget