এক্সপ্লোর

২৭ অগাস্ট রুপোলি পর্দায় মুক্তি পাচ্ছে অমিতাভ-ইমরানের 'চেহরে'

অবশেষে প্রকাশ্যে মুক্তির দিন। আগামী ২৭ অগাস্ট রুপোলি পর্দায় মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত ছবি 'চেহরে'

মুম্বই: অবশেষে প্রকাশ্যে মুক্তির দিন। আগামী ২৭ অগাস্ট রুপোলি পর্দায় মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত ছবি 'চেহরে'। সোশ্যাল মিডিয়ায় রুমি জাফরি পরিচালিত এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন বিগ বি স্বয়ং। একটি ছোট্ট ভিডিও ও মোশান পোস্টার ভাগ করে নেন তিনি। ভিডিওতে তিনি বলছেন, 'যদি কেউ খুন বা অন্য কোনও অপরাধ করে থাকেন, তবে সাবধানে থাকুন। খেলাটা আপনার সামনে হবে।'

প্রথমবার পর্দায় একসঙ্গে কাজ করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। শুধু কী তাই? আরও একটা কারণের জন্য় দর্শকদের নজর ছিল 'চেহরে'-র ওপর। সুশান্তকাণ্ডের পর এই প্রথম রুপোলি পর্দায় অভিনয় করতে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জল্পনা শুরু হয়েছিল রিয়াকে নিয়ে। অনেকেই ভেবেছিলেন 'চেহরে' থেকে বাদ পড়েছেন তিনি। কিন্তু ট্রেলার মুক্তির পর সেই ধোঁয়াশা কাটে। এক ঝলকের জন্য হলেও ট্রেলারে দেখা যায় বাঙালি অভিনেত্রীকে। অন্যদিকে পুরো ট্রেলারে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মধ্যে আইনজীবী ও অভিযুক্ত হিসেবে সংলাপের টক্কর দেখানো হয়েছে। ট্রেলার থেকেই স্পষ্ট, রুমি জাফরির চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার কাহিনী একটি মৃত্যু রহস্য ঘিরেই গড়ে উঠেছে। সিনেমায় সাসপেন্স ও থ্রিলার অব্যাহত রাখার দায়িত্ব মূলত অমিতাভ ও ইমরানের কাঁধেই রয়েছে।

প্রথমে 'চেহরে' মুক্তির জন্য নির্ধারিত ছিল ২০২০ সাল। কিন্তু করোনা পরিস্থিতির জন্যই বার বার পিছিয়েছে ছবির মুক্তি। ২০২১ সালের এপ্রিলে এই ছবি মুক্তির কথাও ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের পিছিয়ে যায় দিন। আপাতত ২৭ অগাস্টের অপেক্ষায় সিনেপ্রেমীরা।

'চেহরে' ছবিতে অমিতাভের লুক প্রকাশ্য়ে আসতেও বেশ শোরগোল পড়ে গিয়েছিল। পিছনে ঝুঁটি, মাথায় টুপি ও লম্বা দাড়িতে একেবারে লুক বদলে গিয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন অমিতাভ।

২০১৮-তে মুক্তিপ্রাপ্ত ‘জলেবি’ সিনেমায় রিয়া চক্রবর্তীকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল। নতুন ছবিতে কি নজর কাড়বেন বাঙালি অভিনেত্রী? উত্তর পাওয়া যাবে ২৭ অগাস্ট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget