এক্সপ্লোর

Amitabh Bachchan: প্রাণভয় রয়েছে অমিতাভ বচ্চনের? নিরাপত্তার কারণে বড় পদক্ষেপ নিলেন 'বিগ বি'

Amitabh Bachchan News: আজ 'জলসা'-র বাইরে লাল পোশাকে অনুরাগীদের সঙ্গে এসে দেখা করেন অমিতাভ বচ্চন

কলকাতা: দীপাবলির আগে, বাড়ল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর নিরাপত্তা। প্রত্যেক রবিবারই মুম্বইতে 'বিগ বি' তাঁর বিলাসবহুল বাংলো, 'জলসা'-র বাইরে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। এই নিয়ম চলে আসছে বহু বছর ধরেই। তবে মুম্বইয়ের তারকারা বর্তমানে নিজেদের সতর্কতার দিকে বাড়তি নজর দিচ্ছেন। টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনার পরেই, নিজেদের সুরক্ষার ওপর বাড়তি নজর দিচ্ছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। তবে এবার অমিতাভ বচ্চনের বাংলোর বাইরে দেখা গেল এক নজিরবিহীন ছবি। এদিন অমিতাভ বচ্চন নিয়মমাফিক দেখা করলেন বটে, তবে বুুলেটপ্রুফ কাচের আড়ালে! নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বুলেটপ্রুফ কাচের আড়ালে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অমিতাভ বচ্চন

আজ 'জলসা'-র বাইরে লাল পোশাকে অনুরাগীদের সঙ্গে এসে দেখা করেন অমিতাভ বচ্চন। এদিন তাঁর পরণে ছিল লাল কালো একটি ফুল হাতা জ্যাকেট। সাধারণত অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়ে একটি মোটা জ্যাকেট গায়ে চাপিয়ে রাখেন অমিতাভ। তাঁর চোখে থাকে চশমা এবং মাথায় সিগনেচার টুপি। দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে নিজের পাবলিক অ্যাপিয়ারেন্সের সময়ে এই ধরণের টুপি ব্যবহার করেন অমিতাভ বচ্চন। এদিনও তাঁর মাথায় ছিল টুপি। তবে এদিন নজিরবিহীন ভাবে বুলেটপ্রুফ কাচের আড়ালে তিনি অনুরাগীদের সঙ্গে দেখা করলেন। এদিন তাঁর সঙ্গে এসেছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও। তবে বাবা অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়লেও, নিচেই দাঁড়িয়ে ছিলেন অভিষেক। 

অন্যদিকে সদ্যই ইমেল মারফত, অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে শুধু অমিতাভ বচ্চনই নন, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, বোমা মেরে মুম্বইয়ের বেশ কিছু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মুম্বইয়ের মেয়রের দফতরেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। এরপরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশের তরফ থেকে। তবে অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, সরাসরি অমিতাভ বচ্চন বা দিলজিৎ দোসাঞ্জকে হুমকি মেল পাঠানো হয়নি। বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation) বা BMC-এ একটি ইমেল করা হয়েছে। সেখানেই নাম রয়েছে, অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসাঞ্জের। পাশাপাশি নাম রয়েছে একাধিক স্কুল এবং মেয়রের দফতর উড়িয়ে দেওয়ার হুমকিও।

 

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: মেয়ের জন্মদিনে শ্যুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, পায়েস রাঁধলেন শ্রীময়ী.. ২ বছরের কৃষভির জন্য আর কী কী পরিকল্পনা?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget