এক্সপ্লোর

এবার কি অবসর? ব্লগে ইঙ্গিত অমিতাভের

মধ্য সত্তরের অমিতাভ এখন সত্যিই খুব ব্যস্ত। মানালির শ্যুটিং সেরে ডিসেম্বরের শুরুতেই বিদেশ যাবেন তিনি, মৌনী রায় ও সৌরভ গুর্জরের সঙ্গে ছবির কিছু অংশের শ্যুটিং করতে।

মুম্বই: দীর্ঘদিন চলছে যাত্রা, শরীর বলছে, এবার অবসর নেওয়া উচিত। ব্লগে লিখেছেন অমিতাভ বচ্চন। এই মুহূর্তে বিগ বি মালানিতে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের সঙ্গে ব্রহ্মাস্ত্র-র শ্যুটিং করছেন। অমিতাভ ব্লগে লিখেছেন, ছোট্ট মানালির সৌন্দর্য ও আতিথেয়তায় তিনি মুগ্ধ। ‘পরিষ্কার টাটকা হাওয়া, মানুষের মধ্যে আনন্দ, উৎসাহ- সততা ও সাদাসিধে জীবনযাপনে আমরা এঁদের কাছে কখনও পৌঁছতে পারব না’। পাশাপাশি লিখেছেন, আবার নতুন পরিবেশ, নতুন ঘরের সঙ্গে মানিয়ে নেওয়া.. আমি এবার অবসর নেব... মাথা একরকম ভাবছে, আঙুল অন্যরকম.. এটা একটা বার্তা। মধ্য সত্তরের অমিতাভ এখন সত্যিই খুব ব্যস্ত। মানালির শ্যুটিং সেরে ডিসেম্বরের শুরুতেই বিদেশ যাবেন তিনি, মৌনী রায় ও সৌরভ গুর্জরের সঙ্গে ছবির কিছু অংশের শ্যুটিং করতে। এর মধ্যে টুইটারে বাবা হরিবংশ রাই বচ্চনের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, বাবার জন্মবর্ষ ১৯০৭ কীভাবে এই ২০১৯-এর সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যাচ্ছে। আর এই দুই বছরের ক্যালেন্ডার মিলে যাচ্ছে হরিবংশের বিখ্যাত কবিতার বই মধুশালার প্রকাশনাবর্ষ ১৯৩৫-এর সঙ্গে। এর মধ্যে মঙ্গলবার গেটওয়ে অফ ইন্ডিয়াতে ২০০৮-এর মুম্বই সন্ত্রাসে মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেন অমিতাভ। এরপর মাঝরাতে পালন করেন বাবার জন্মবার্ষিকী। বাবার জন্মদিনের কথা উল্লেখ করে বলেছেন, স্মৃতিতে ভেসে যাচ্ছেন তিনি। এই সব স্মৃতি তাঁর সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়ায়, তাঁর পাশাপাশি চলে। তাঁর ছেলে অভিষেক বচ্চনও প্রয়াত ঠাকুর্দা ঠাকুমার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget