এক্সপ্লোর

৭৫-এ পা দিলেন অমিতাভ বচ্চন: বলিউডের মহাতারকা সম্পর্কে কয়েকটি তথ্য

মুম্বই: প্রকৃত নাম অমিতাভ হরিবংশ রাই শ্রীবাস্তব বচ্চন। পদবী আসলে শ্রীবাস্তব। বচ্চন অমিতাভের বাবা ছদ্ম পদবী হিসেবে ব্যবহার করতেন। সেই বচ্চন নামটাই প্রায় ভারতীয় সিনেমার সঙ্গে সমার্থক হয়ে উঠেছে। ‘বলিউডের শাহেনশাহ’, ‘বিগ বি’, ‘মেগাস্টার’-কত নামেই না ডাকা হয় অমিতাভকে। আজ হিন্দি সিনেমার জনপ্রিয়তম অভিনেতা অমিতাভের জন্মদিন। দেখে নেওয়া যাক, ভারতীয় সিনেমার ‘অ্যাংরি ইয়াং ম্যান’ সম্পর্কে কয়েকটি তথ্য। •    তিনি সব্যসাচী। হ্যাঁ, দুই হাতেই লিখতে সমান স্বচ্ছন্দ অমিতাভ। •    তাঁর স্টারডম শুধু ভারতেই সীমাবন্ধ নেই। বিবিসি-র নিউজ পোলে সহস্রাব্দের অভিনেতাদের তালিকায় তিনি রয়েছেন চার্লি চ্যাপলিন, স্যার লরেন্স অলিভার ও মার্লোন ব্র্যান্ডোর মতো অভিনেতাদের আগে। •    রূপোলি পর্দায় সম্মোহন ছড়ানোর আগে অমিতাভ ছিলেন মঞ্চাভিনেতা, রেডিও ঘোষক এবং কলকাতায় একটি পণ্যবাহী কোম্পানি কর্মী। •    অভিনেতা হওয়া নিয়ে সর্বদা স্বপ্ন দেখতেন না তিনি। বরং ভারতীয় বায়ুসেনাতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। ইঞ্জিনিয়ার হওয়ার কথাও ভেবেছিলেন। •    ১৯৬৯-তে মৃণাল সেনের ‘ভূবন সোম’ সিনেমায় ভাষ্যদানের মাধ্যমে সিনেমায় কেরিয়ার শুরু হয় তাঁর। ১৯৭৭-র সিনেমা ‘সতরঞ্জ কে খিলাড়ি’-তে সত্যজিত্ রায়ও অমিতাভের কন্ঠ ব্যবহার করেছেন। ব্যারিটোন আওয়াজের জন্য প্রসিদ্ধ অমিতাভ। কিন্তু একবার তিনি আকাশবাণীর পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। •    বলিউডে যখন অভিনেতা হওয়ার লড়াই করছিলেন তখন তাঁকে আশ্রয় দিয়েছিলেন মেহমুদ। তিনি অমিতাভকে তাঁর বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিলেন। •    তিনি এমনি এমনি সুপারস্টার নন! ২০০১-এ ‘অ্যাকস’ সিনেমায় ৫৮ বছর বয়সে ৩০ ফুট উচ্চতা থেকে সহ অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে ঝাঁপ দিয়েছিলেন অমিতাভ। •    ‘শ্যুটআউট অ্যাট লোখাণ্ডাওয়ালা’-র জন্য ৫ ঘন্টায় ২৩ দৃশ্যের শ্যুটিং করেছিলেন অমিতাভ। •    প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে কোনও সিনেমায় কাজ করার পারিশ্রমিক হিসেবে ১ কোটি টাকার বেশি পেয়েছেন অমিতাভ।৯০-এর দশক পর্যন্ত তিনিই ছিলেন একমাত্র তারকা যিনি কোটি টাকা পারিশ্রমিক পেতেন। •    ১৯৬৯ এক ব্রিটিশ এয়ার হোস্টেসের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা যায়। ওই মহিলার নাম মায়া। •    বাবা হরিবংশ ছেলের নাম ইনকিলাব দিতে চেয়েছিলেন। পরে মত পাল্টে অমিতাভ নাম রাখেন। •    অন্য কোনও অভিনেতার থেকে তিনি অনেক বেশি সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। ‘মহান’ সিনেমায় তো তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯ টি সিনেমায় তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ‘বিজয়’। .

সেরা শিরোনাম

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Rakul Preet Singh: 'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget