এক্সপ্লোর
মানালিতে শূন্যের নীচে তাপমাত্রা, ব্রহ্মাস্ত্র-র শ্যুটিং করছেন বিগ বি
ব্রহ্মাস্ত্র-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আগামী বছর মে মাসে মুক্তি পাবে ছবিটি।

মুম্বই: মানালিতে এখন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। শীত উপেক্ষা করে সেখানে শ্যুটিং করছেন আশি ছুঁই ছুঁই অমিতাভ বচ্চন। নিজেই শেয়ার করেছেন শ্যুটিংয়ের ছবি।
ছবিতে মন্তব্য করেছেন মেয়ে শ্বেতা নন্দা। লিখেছেন, ড্যাডি কুল। শ্যুটিংয়ের জন্য রণবীর কপূর আর আলিয়া ভট্টও এখন মানালিতে। ছবির ক্লাইম্যাক্সের শ্যুটিং চলছে এখন।
ব্রহ্মাস্ত্র-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আগামী বছর মে মাসে মুক্তি পাবে ছবিটি। Before You Go
Bigg Boss Bangla | বিগ বস বাংলায় দাদার দরবার থেকে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সৌরভ গঙ্গোপাধ্যায়





















