এক্সপ্লোর

Amitabh in KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে 'ডেলিভারি বয়' বিগ বি, খাবার পৌঁছে দিলেন প্রতিযোগীকে

Amitabh in KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে প্রতিযোগী আকাশ ওয়াঘমারের ইচ্ছে পূরণ করলেন বিগ বি। 'ডেলিভারি বয়' সেজে প্রতিযোগীর ইচ্ছে পূরণ করলেন অমিতাভ বচ্চন।

মুম্বই: 'আমি বিশ্বাস করি জীবনে কোনও চ্যালেঞ্জ এত বড় নয় যে এটি আমাদের আশাগুলোকে ছোট করে দিতে পারে এবং কোনও আশা এত ছোট নয় যে জীবনের চ্যালেঞ্জগুলো তার সামনে বড় হয়ে ওঠে। এর বাস্তব জীবনের উদাহরণ হল আকাশ ওয়াঘমারে,' কৌন বনেগা ক্রোড়পতি ১৩-এর মঞ্চে এভাবেই প্রতিযোগীকে আহ্বান জানান শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। 

২৭ বছর বয়সী আকাশ পুণের বাসিন্দা। পেশায় সে একজন ডেলিভারি বয়। থাকার জায়গা বলতে একটি নির্মীয়মান বহুতল। জীবনের হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি স্বপ্ন দেখেন নিজেকে প্রতিষ্ঠিত করার। কাজের পাশাপাশি তিনি পুলিশের সাব-ইনস্পেক্টরের চাকরির জন্যও প্রস্তুতি নিচ্ছেন। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে যদি ভাল অঙ্কের পুরস্কার তিনি জিততে পারেন তাহলে পরিবারকে সাহায্য করতে পারবেন। 

আকাশের ইচ্ছা যে তিনি একদিন টেকআউট খাবার অর্ডার করবেন, খাবার তাঁর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং ডেলিভারি কর্মীকে তিনি নিজে টিপ দেবেন। তবে এমন ইচ্ছে পূরণ তাঁর সামর্থের বাইরে। 

নিজের ইচ্ছার কথা জানিয়ে আকাশ বলেন, 'বিগত ৫ মাস ধরে আমি একটা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে কাজ করছি। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি যেমন অন্যদের খাবার পৌঁছে দিই তেমন আমাকেও কেউ খাবার পৌঁছে দিক, এবং আমি তাকে টিপ দেব। কিন্তু, তা আমার সামর্থের বাইরে, আমাদের বাড়িতে যা রান্না হয় তাই খাই আমরা। গত ১ বছর ধরে আমরা একটা নির্মীয়মান বহুতলে থাকছি। একটু সমস্যা হয় কিন্তু আমরা খুশি যে গোটা পরিবার একসঙ্গে থাকছি।'

এ প্রসঙ্গে শোয়ের সঞ্চালক অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, 'এটাই ভাগ্যের পরিহাস। যে সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেয়, সে নিজেই পছন্দের বিরিয়ানি অর্ডার করতে পারে না। এবং আমি তোমাকে জানাতে চাই যে আজ তোমার জন্য একজন ডেলিভারি কর্মী এই কাজটি করবেন। আজকের রাতের খাবার তোমার কাছে ডেলিভার করা হবে।'

এরপরই ছিল আসল চমক। প্রতিযোগীর জন্য নিজেই ডেলিভারি বয় সাজলেন বিগ বি। বলেন, 'আমি তোমার ডেলিভারি পার্সোনেল। আর এই রইল তোমার জন্য আজকের খাবার। তোমার ডেলিভারি কর্মীর দ্বারা তোমার ইচ্ছে পূরণ করা হল।'

আপ্লুত আকাশের যেন এ কথা বিশ্বাসই হয়নি। 'এটা আমার জন্য সর্বোচ্চ সম্মান। আমি গোটা জীবনে এত সম্মান কখনও পাইনি। অসংখ্য ধন্যবাদ।'

আকাশের মা অমিতাভ বচ্চনকে বলেন, 'আমার ছেলে আপনার সামনে বসে আছে, আমি তাতেই কোটিপতি হয়ে গেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget