এক্সপ্লোর
ওনার দৃষ্টিভঙ্গি, ক্যারিশ্মা সংক্রামিত হয় সবার মধ্যে, আজ আমি ধন্য, মোদির সঙ্গে দেখা করে ট্যুইট অনিল কপূরের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিতে মোহিত অনিল কপূর। বলিউড অভিনেতা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর উপলব্ধি প্রকাশ করেছেন ট্যুইটারে। ৬২ বছরের অভিনেতা লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আজ। আমাদের কথাবার্তার পর নিজেকে ক্ষুদ্র মনে হচ্ছে, অনুপ্রাণিত বোধ করছি। ওনার দৃষ্টিভঙ্গি, ক্যারিশ্মা সংক্রামিত হয় সবার মধ্যে। সেটা আজ চাক্ষুস করার সৌভাগ্য হওয়ায় কৃতজ্ঞ। ট্যুইটে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবিও দিয়েছেন তিনি।
I had the opportunity to meet our h'ble Prime Minister @narendramodi Ji today & I stand humbled and inspired in the wake of our conversation. His vision and his charisma are infectious & I'm grateful for the chance to have witnessed it in person ???????? pic.twitter.com/Tnl7JNRvT4
— Anil Kapoor (@AnilKapoor) January 16, 2019
অনিলকে এবার মেয়ে অভিনেত্রী সোনম কপূরের সঙ্গে দেখা যাবে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে। দিনকয়েক আগে একঝাঁক বলিউড তারকা অভিনেতা, অভিনেত্রীও মোদির সঙ্গে দেখা করতে মুম্বই থেকে নয়াদিল্লি যান। রণবীর সিংহ, বরুণ ধবন, রনবীর কপূর, আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রা, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, ভিকি কৌশল, ভূমি পেডনেকর, পরিচালক করন জোহর, একতা কপূর, রোহিত শেট্টিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মু্গ্ধতার কথা বলেছেন। এর আগে ডিসেম্বরে মোদির কথা হয়েছিল বলিউডের প্রডিউসারদের সঙ্গে। বলিউডের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। তারপরই সরকার সিনেমার টিকিটের ওপর জিএসটি হ্রাসের সিদ্ধান্ত নেয়। আরও পড়ুন























