এক্সপ্লোর

Pan Masala Ad: পান মশলার বিজ্ঞাপনে না, ১০ কোটির অফার ফেরালেন অনিল কপূর

Anil Kapoor: একটি পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্টের জন্য ১০ কোটির অফার দেওয়া হয়েছিল অনিল কাপুরকে। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি। খুবই মোটা টাকার অফার নিয়ে হাজির হয়েছিল সেই পান মশলা ব্র্যান্ড।

Anil Kapoor: দীর্ঘ চার দশক ধরে অভিনয় জগতে রয়েছেন অনিল কপূর। ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন জ্যঁরের ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তাঁর নাম প্রথম সারিতেই রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে ৬৭ বছর বয়সী অনিল কপূর (Anil Kapoor) একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয়ের লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছেন। সংবাদসূত্রে জানা গিয়েছে শুধুমাত্র বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে প্রতারণা করতে চাননি বলেই দশ কোটি টাকার অফার (Pan Masala Ad) ফিরিয়ে দিয়েছেন অনিল কপূর।

একটি পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্টের জন্য ১০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল অনিল কপূরকে। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি। খুবই মোটা টাকার অফার নিয়ে হাজির হয়েছিল সেই পান মশলা ব্র্যান্ড। কিন্তু তারপরেও বিন্দুমাত্র না ভেবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বিশ্বাস করেন তাঁর অনুরাগী ও দর্শকদের কাছে তাঁর নিজের একটি দায়িত্ব আছে। যে সমস্ত পণ্য সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, আর্থিক লাভের জন্য সেই কাজে তিনি যোগ দিতে চান না।

বছরের পর বছর ধরে বহু ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেছেন অনিল কপূর। তিনি সবসময়ই ভাল থাকা, ভাল জীবনযাপন এবং ভাল খাওয়া-দাওয়াকে উৎসাহ দিয়েছেন। আর্থিক মুনাফার আগেও নিজের মূল্যবোধকে গুরুত্ব দেন অনিল কপূর। যে সমস্ত পণ্যের জন্য এনডোর্স করেছেন তিনি, সেগুলি খুব বুদ্ধি করে ভেবে তবেই বেছে নিয়েছেন যা তাঁর ব্যক্তিগত আদর্শ এবং পাবলিক ইমেজের পরিপন্থী না হয়। এই সময়ে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন এবং বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ানও একইভাবে পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছেন আর্থিক মুনাফার কথা চিন্তা না করেই।

এর আগে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এই ধরনের জনপ্রিয় পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, আর সেই কারণে দর্শকদের একাংশ তাদের উপর রুষ্ট হয়েছিলেন। পরে অক্ষয় কুমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করেন যে আর কোনো পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করবেন না তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bhai Phota 2024: জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা দিতে চান এই অভিনেত্রী..

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget