এক্সপ্লোর

'Ballabhpurer Roopkotha' Teaser Out: 'রঘু দা'কে সঙ্গে নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রকাশ্যে 'বল্লভপুরের রূপকথা'র টিজার

Ballabhpurer Roopkotha: ছবির মুখ্য চরিত্রে কে থাকছেন? পরিচালনার পাশাপাশি অভিনয়ে দেখা মিলবে অনির্বাণের? এখনও উত্তর অজানা।

কলকাতা: যেমন কথা ছিল, তেমনটাই ১৭ সেপ্টেম্বর প্রকাশ্যেল 'বল্লভপুরের রূপকথা'র (Ballabhpurer Roopkotha) টিজার (Teaser Out)। প্রথম দিনেই নজর কাড়ল দর্শকের। ভৌতিক ব্যঙ্গাত্মক (Satire) ঘরানার এই ছবির পরিচালনায় স্বয়ং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। 

প্রকাশ্যে 'বল্লভপুরের রূপকথা'র প্রথম ঝলক

১৭ সেপ্টেম্বর প্রকাশ্যে এল অনির্বাণ ভট্টাচার্যের নতুন কাজ 'বল্লভপুরের রূপকথা'র টিজার। 'মন্দার' ওয়েব সিরিজের পর এবার সিনেমা তৈরিতে অনির্বাণ। 

'ভৌতিক ব্যঙ্গাত্মক' দুনিয়ার স্বাদ পেতে হলে এই টিজার অবশ্যই দেখতে হবে। এটিই অনির্বাণের ছবি পরিচালনায় অভিষেক। এসভিএফের প্রযোজনায় মুক্তি পাবে ২০২২ সালের কালী পুজোয়। ছবিতে অবশ্যই রয়েছে গা ছমছমে একটা ব্যাপার। ভূতুড়ে কাণ্ডকারখানার ঘনঘটার মাঝেই কোথাও গিয়ে একটা ব্যাঙ্গের ছোঁয়াও মিলবে। টিজারে ভূতুড়ে বাড়ি, অন্ধকার, নিস্তব্ধতা, গা ছমছমে ব্যাপার রয়েছে। বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আভাসও রয়েছে। তবে বারবার একটা নামই উঠে এল, 'রঘু দা'। 

'বল্লভপুরের রূপকথা' লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য নিজেই, সঙ্গী তাঁর ঘনিষ্ঠ প্রতীক দত্ত। সিনেম্যাটোগ্রাফি করবেন সৌমিক হালদার। ছবিটি বাদল সরকারের অত্যন্ত জনপ্রিয় 'বল্লভপুরের রূপকথা' নাটকের ওপর ভিত্তি করে তৈরি হবে। 

 

ছবি সম্পর্কে উচ্ছ্বসিত পরিচালক অনির্বাণ। তিনি বলেন, 'ছোটবেলা থেকেই আমি হরর কমেডি ভীষণ পছন্দ করি। বাংলা সিনেমায় ভূতের ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলেও স্যাটায়ার নিয়ে বিশেষ হয়নি। "বল্লভপুরের রূপকথা" সবদিক থেকে দর্শকদের অবাক করে দেবে। এসভিএফের সঙ্গে পরিচালক হিসেবে আমার প্রথম ফিচার ছবি তৈরি করতে পেরে খুবই আশাবাদী আমি।'

আরও পড়ুন:Haami 2: বিশ্বকর্মা পুজোয় কী করছে টিম 'হামি টু'? দেখে নিন ছবিগুলি

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'বল্লভপুরের রূপকথা' হরর কমেডি। অর্থাৎ, মজার মোড়তে ভৌতিক গল্প শোনানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে কে থাকছেন? পরিচালনার পাশাপাশি অভিনয়ে দেখা মিলবে অনির্বাণের? এখনও সঠিক উত্তর অজানা। তবে টিজারে শোনা গেছে অনির্বাণের কণ্ঠ। জানা গিয়েছে, 'বল্লভপুরের রূপকথা'য় উঠে আসবে বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের অবাক করা এক গল্প। জরাজীর্ণ রাজবাড়ির বাসিন্দা মাত্র ২ জন। তাদের আর্থিক পরিস্থিতি রাজবাড়ির মতোই জরাজীর্ণ। গলা পর্যন্ত ঋণে ডুবে দুজন। ঋণ মেটানোর মত সম্পত্তিও অবশিষ্ট নেই। তাহলে কী করে চলে এই দুই বাসিন্দার জীবন? গল্পের মোচড় নাকি সেখানেই লুকিয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget