এক্সপ্লোর

সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রথম সাক্ষাৎ কেমন ছিল? প্রাক্তন প্রেমিকের স্মৃতিচারণা করলেন অঙ্কিতা লোখান্ডে

প্রায় ছবছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) এবং অঙ্কিতা লোখান্ডের।

মুম্বই : বেশ কিছুদিন হয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রেমিক। কিন্তু আজও তাঁর সঙ্গের সমস্ত স্মৃতিই টাটকা রয়েছে প্রাক্তন প্রেমিকার মনে। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কেমন ছিল প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা? শেয়ার করলেন অঙ্কিতা লোখান্ডে।

প্রায় ছবছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) এবং অঙ্কিতা লোখান্ডের। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবরে বেশ অবাকই হয়েছিলেন নেট নাগরিকরা। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'য় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। একতা কপূরের প্রযোজনায় এই ধারাবাহিকে মানব এবং অর্চনার রসায়ন দর্শকদের দারুণ পছন্দের ছিল। ৬ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর সেই জুটি ভেঙে যায় ২০১৬ সালে। এরপর দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছেন। পৃথিবী ছেড়ে অকালে চলে গিয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো সময় থেকে তাঁর সমস্ত স্মৃতিই টাটকা রয়েছে অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) মনে। সুশান্তের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণা করে অঙ্কিতা একটি সাক্ষাৎকারে বলেন, 'সুশান্তের সঙ্গে প্রথম দেখা হওয়ার সেই দিন খুবই অদ্ভুত ছিল। ও খুবই রেগে গিয়েছিল।'

আরও পড়ুন - Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীতে ঋষি কপূরের থ্রোব্যাক ছবি পোস্ট স্ত্রী নীতুর

অঙ্কিতা বলছেন, 'সুশান্ত খুবই চুপচাপ আর শান্ত স্বভাবের ছেলে ছিল। শ্যুটিংয়ের সেটেও বিশেষ কারও সঙ্গে কথা বলত না। ও শুধু নিজের কাজটা মন দিয়ে করত। একদিন আমাদের প্রোমো শ্যুটের কথা ছিল। আর সেদিন সকালে সুশান্ত আমাকে বাড়ি থেকে নিতে এসেছিল। আমার মনে আছে, সেদিন আমি দেরি করে ফেলেছিলাম। আমার মেকআপ হয়ে যাওয়ার কথা ছিল ভোর চারটের মধ্যে। সেইমতোই সুশান্ত আমার বাড়ির নিচে চলে আসে ভোর পাঁচটায়। আমার জন্য বাড়ির নিচেই অপেক্ষা করছিল ও। কিন্তু আমার মেকআপে দেরি হওয়ায় আমি নিচে আসি ৬টা নাগাদ। এতক্ষণ দেরি করে আসায় ও খুব রেগে যায়। নিচে এসেই আমি গাড়ির পিছনের সিটে বসে ঘুমিয়েও পড়ি। আমার মা-ও আমার সঙ্গে ছিল। প্রথমত দেরি করে আসা এবং এসেই গাড়ির পিছনের সিটে বসে ঘুমিয়ে পড়ার ফলে ও আরও রেগে যায়।'

আরও পড়ুন - Shaheer Sheikh Ruchikaa Kapoor Baby: কন্যা সন্তানের জন্ম দিলেন শাহির শেখ - রুচিকা কপূর, নেট দুনিয়ায় শুভেচ্ছাবার্তা

তিনি আরও বলছেন, 'আমাকে ঘুমিয়ে পড়তে দেখে ও ড্রাইভারকে সরিয়ে নিজে গাড়ি চালায়। এবং খুব জোরে গাড়ি চালাচ্ছিল সেদিন। আমি বুঝতে পারছিলাম না ও কেন এমন করছিল। আমার মা তখন বলে যে ও খুব রেগে গিয়েছে। আমার মনে হচ্ছিল, আমি কী করব? নিচে না দাঁড়িয়ে থেকে ও তো উপরেও চলে আসতে পারত। এমনই ছিল ওর সঙ্গে আমার প্রথম দেখা।' অঙ্কিতা জানাচ্ছেন, সুশান্ত হয়তো ভাবছিল, তিনি দেরি করে এসে আবার ঘুমিয়ে পড়েছেন। যেন নায়িকাসুলভ ব্যবহার দেখাতে চাইছিলেন।

প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'র দ্বিতীয় সিজন শুরু হয়েছে। যেখানে অর্চনার চরিত্রে রয়েছেন অঙ্কিতা লোখান্ডেই। আর মানবের চরিত্রে অভিনয় করছেন সাহির শেখ। 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget