এক্সপ্লোর

Ankush Hazra: বেটিং অ্যাপ কাণ্ডে ইডি দফতরে হাজিরা, কী হয়েছে সেখানে? মুখ খুললেন অঙ্কুশ

Ankush Hazra News: কেন তলব করা হয়েছিল অঙ্কুশ হাজরাকে? জানা গিয়েছে,  '1xBet' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন তিনি

কলকাতা: সদ্যই বেটিং অ্য়াপ মামলায় ইডির সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সদ্যই দিল্লিতে গিয়ে ইডির দফরে হাজিরা দেন তিনি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে এরপরে, কলকাতায় ফিরে এসেই তিনি যোগ দেন তাঁর আগামী ছবি 'রক্তবীজ ২'-এর প্রচারে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) নতুন ছবিতে মুখ্য নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ। এই ছবিতে তাঁকে মুনির আলমের চরিত্রে দেখা যাবে। আর সেই প্রচারের মধ্যেই ইডি দফতরে হাজিরা দেওয়া নিয়ে মুখ খুললেন অঙ্কুশ। 

এদিন, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, 'এই বেটিং অ্যাপ সংক্রান্ত প্রচার যাঁরা যাঁরা করেছিলেন, তাঁদের প্রত্যেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব প্রাথমিক কিছু তথ্য, যা যা ইডি জানতে চায়। সেগুলোই শুধু ওদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। সেটুকুই করেছি। আর খুব প্রাথমিক কিছু প্রশ্ন করা হয়েছে আমায়। যা যা কাগজপত্র ওনারা চেয়েছেন, ওনাদের যা যা প্রয়োজন বলে মনে হয়েছে সেগুলোই ওনারা চেয়ে পাঠিয়েছিলেন। সেগুলোই জমা দিয়েছি। ব্যাস এটুকুই।'

কেন তলব করা হয়েছিল অঙ্কুশ হাজরাকে? জানা গিয়েছে,  '1xBet' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), সোনু সুদ (Sonu Sood) ও অন্যান্যরা। এই বিষয়ে তাঁদের প্রত্যেককেই ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে। তবে হাজিরা দেননি উর্বশী। তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, এই মামলায় হাজিরা দিয়েছেন মিমি ও অঙ্কুশ। ইডির দফতরে হাজিরা দেওয়া নিয়ে মিমি এর আগে কিছু না বললেও, এদিন মুখ খুলে অঙ্কুশ আভাস দেন যে বিষয়টি তেমন গুরুতর নয়। কিছু প্রাথমিক তদন্তে সহায়তা করার জন্যই তাঁদের ডেকে পাঠানো হয়েছে। 

কেবল উর্বশী, মিমি বা অঙ্কুই নয়, এই বেটিং অ্যাপের প্রচারের জন্য এর আগেই  নিধি আগরওয়াল, রানা ডগ্গুবতিকে ডাকা হয়েছিল। ইডির তদন্তে উঠে এসেছে যে, অনেক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বেআইনিভাবে ভারতে তাদের ব্যবসা বিস্তার করছে। এদের মধ্যে একটি হল ‘ওয়ানএক্সবেট’, যার বিজ্ঞাপন এবং প্রচারের সঙ্গে বহু তারকাই যুক্ত ছিলেন। তদন্তকারী সংস্থা জানতে চাইছে, এই অ্যাপগুলির প্রচার এবং প্রসারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী

ভিডিও

Chok Bhanga 6Ta | আমরাই আসল তৃণমূল, ফের দাবি Ritabrata Banerjee-র | TMC News | ABP Ananda
BJP-Basirhat News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! বসিরহাটের জিরাকপুর রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ
Suvendu Adhikari | নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? মেচেদায় গিয়ে প্রশ্ন শুভেন্দুর
Kolkata Police | দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget