এক্সপ্লোর

'Mirza' Teaser Out: ২০২৩-এর ইদে প্রেক্ষাগৃহে হাজির হবে 'মির্জা', প্রকাশ্যে প্রথম ঝলক

'Mirza' Teaser: এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ। তিনি এই ছবির নিবেদকও। শুরু করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স'।

কলকাতা: মুক্তি পেল অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নতুন ছবি 'মির্জা'র টিজার (Mirza Teaser Out)। চোখ ধাঁধানো অনুষ্ঠানে উন্মোচিত হল তাঁর নতুন কাজের দুর্দান্ত ঝলক। একেবারে নতুন রূপে অঙ্কুশকে দেখতে পাবেন অনুরাগীরা।

প্রকাশ্যে 'মির্জা' ছবির টিজার

প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরার আগামী ছবি 'মির্জা'র টিজার। গায়ে কাঁটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতার। খারাপ ভালর সংজ্ঞা যেখানে গুলিয়ে যাবে। মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, প্রশ্ন তুলবে 'মির্জা'। 

তবে এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ। তিনি এই ছবির নিবেদকও। শুরু করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স'। এই সংস্থা ও 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, সুমিত-সাহিলের পরিচালনায় আসছে 'মির্জা'। ২০২৩ সালের ইদের ছুটি জমজমাট হবে এই ছবির হাত ধরেই, আশা নির্মাতাদের।

এদিন ছবির প্রথম টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুশ। সেখানেই প্রথম প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক। ক্যাপশনে লেখেন, 'মির্জার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, ২০২৩ সালের ইদে সব নিয়ম ভাঙতে দেখবেন ওঁকে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

গত ১৫ অগাস্ট ছবির টাইটেল টিজার লঞ্চ হয়েছিল। সেদিন পোস্টে অঙ্কুশ লেখেন, 'বিশ্বে যে পরিবর্তন দেখতে চাই আমরা নিজে তা হও - মহাত্মা গান্ধী। কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি - #Mirza'।

ছবির টিজার বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। অঙ্কুশের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। এখন এটাই দেখার যে ছবি কেমন পারফর্ম করে প্রেক্ষাগৃহে। অপেক্ষা সামনের বছরের ইদের।

আরও পড়ুন: 'Kacher Manush' New Song: 'কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে', বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন দেব-প্রসেনজিৎ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget