এক্সপ্লোর

Antardhaan release: ১০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে পরমব্রত-তনুশ্রীর ‘অন্তর্ধান’

পোস্টার জুড়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। দুজনের মুখেই ভয় ও বিস্ময়। মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘অন্তর্ধান’ ছবির পোস্টার। আগামীকাল অর্থাৎ সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার।

কলকাতা: পোস্টার জুড়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। দুজনের মুখেই ভয় ও বিস্ময়। মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘অন্তর্ধান’ ছবির পোস্টার। আগামীকাল অর্থাৎ সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার।

ছবির গল্প আবর্তিত হয়েছে একটি 'অন্তর্ধান'-কে ঘিরে। হিমাচলের বুকে একটি ছোট্ট শহর কসৌলি থেকে হারিয়ে যায় পরমব্রত আর তনুশ্রীর মেয়ে। ছবিতে এই দুই তারকা ছাড়াও অভিনয় করেছেন  মমতা শংকর, রজতাভ দত্ত, নীল সুজন মুখোপাধ্যায়, হর্ষ ছায়া ও অন্যান্যরা। ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। পাহাড়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে যেমন রহস্য থাকবে, তেমনই দেখা যাবে চোখ জুড়নো প্রকৃতিকেও। ১০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘অন্তর্ধান’।

করোনা পরিস্থিতির পর সিনেমাহল খোলার পরেই একের পর এক নতুন ছবি মুক্তি পাচ্ছে। পুজোর সময় মুক্তি পেয়েছে 'গোলন্দাজ', ষড়রিপু, এফআইআর-এর মত একাধিক নতুন ছবি। ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খুলেছে। কিছুটা ঝুঁকি নিয়েই ছবির মুক্তির কথা ঘোষমা করছেন প্রযোজক পরিচালকেরা। যদিও সাফল্যের মুখ দেখেছে একাধিক ছবি। এর মধ্যে অন্যতম 'গোলন্দাজ'। দেব প্রযোজিত অপর ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' মুক্তি পেয়েছে টেলিভিশনের পর্দায়।

অন্যদিকে নিজের একাধিক কাজ নিয়ে ব্যস্ত পরমব্রত। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বনি'। সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবির মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 

গল্পের তিনটি অংশ। প্রথম অংশের গল্প মিলানে বসবাসকারী এর বাঙালি দম্পতিকে নিয়ে। তাঁদের সদ্যজাত ছেলের মধ্যে বিশেষ এক শক্তি অনুভব করে তাঁরা। বড় হয়ে এই শিশু বিশেষ ক্ষমতা বহন করবে এই আশঙ্কা হয় দম্পতির। কি করে সদ্যোজাত ছেলেকে রক্ষা করবে তারা? গল্পের মোড়ে রয়েছে উত্তর। 

গল্পের আরও একটি অংশ বলে আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানীর। হঠাৎ করেই সরকারের চোখে জঙ্গি হয়ে ওঠে সে। পালাতে পালাতে ইতালিতে এসে পৌঁছয় ওই বিজ্ঞানী। আর সেখানেই তার দেখা হয় যায় ওই দম্পতির সঙ্গে। তাদের সদ্যোজাতকে দেখে বিজ্ঞানীর মনে হয়, তার কাজ শুরু হল।

গল্পের তৃতীয় অংশ এক সাদামাটা চাকুরীজীবীর। চোরাবাজার থেকে সে একটি অকেজো রোবট কেনে। কিন্তু সেটিকে বাড়ি নিয়ে আসার পরেই আমূল বদলে যায় তাঁর জীবন। তারপর? কীভাবে এই ৪ জনের জীবনের ওঠাপড়া মিলে যায়, সেই গল্পই বলেছে 'বনি'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget