এক্সপ্লোর

Arijit Singh: 'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের

Arijit Singh on Delhi Protest: অরিজিৎ একটি পোস্টে লেখেন, 'হ্যালো নেতা, মন্ত্রী... কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু...'

কলকাতা: এই প্রথম নয়, এর আগেও একাধিকবার, বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন, অরিজিৎ সিংহ (Arijit Singh)। তিনি নিজের শর্তে বাঁচেন, মতপ্রকাশ করেন। আরজি কর আন্দোলনের সময়ে, তাঁর 'আর কবে' গানের হাত ধরে যেন নতুন ভাষা পেয়েছিল নাগরিক আন্দোলন। আর এবার, নিট প্রশ্ন ফাঁস থেকে শুরু করে, ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি নিয়েও চুপ থাকলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় এর আগেও ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র বিরোধীতা করেছিলেন তিনি। তবে এবার, সোশ্যাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ অথচ মজার পোস্টে, মুগ্ধ নেটপাড়া। মজার আড়ালে তিনি যে কটাক্ষ করেছেন, তাতে অরিজিৎ সিংহের রসবোধের বেশ প্রশংসাই করেছেন সবাই, তবে পাশাপাশি অনেকে তাঁর ভাষা ব্যবহারের সমালোচনাও করেছেন।

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন অরিজিৎ সিংহ?

অরিজিৎ সিংহ তাঁর সদ্য করা পোস্টে লিখেছেন, 'আমি তো সাধারণ কথা বকতেছিলাম। দলবাজরা এমন ক্ষেপে যায় ক্যানে (কেন)? এই তো ক'দিন আগে আমরা জনসাধারণ একটা দলকে বাড়ি ঢুকতে দিসি (দিয়েছি)। আমরা ঢুকতে দিসি তাই ঢুকেছিস। এবার আর কোথায় কোথায় ঢুকবি বাপ? আগে থেকে বলে দে। সেদিন আমার কবিতাটা নিয়ে যেখান সেখান চেঁচামেচি করলি। এখন তোদের নিয়ে লিখব ভাবি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললে, হাজতবাস হচ্ছে? সত্যি কথা? তা হাজতে কত জনা ধরে? জায়গা আছে? মাসি হোক বা মেসো.. আস্তে করে কেশো..'

 


Arijit Singh: 'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের

 

গতকালই সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন অরিজিৎ। তাঁর সেই নিন্দা নিয়ে এক অনুরাগী কটাক্ষ করলে, অরিজিৎ তার উত্তরে সাফ লেখেন যে, তিনি চাইলে অরিজিতের গান শোনা বন্ধ করে দিতে পারেন। যাবতীয় প্লেলিস্ট মুছে ফেলতে পারেন। তবে এতে অরিজিতের মত বদলাবে না। এর আগে, ধারাবাহিক পোস্টে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, 'এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!' অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, 'হ্যালো নেতা, মন্ত্রী... কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু... আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।'

 

আরও পড়ুন: Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget